সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো সেদিন সম্পর্ক ভাঙল রণবীরের সঙ্গে৷ আর এর মধ্যেই মনের সুখে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা? নাচে-গানে মাতোয়ারা হয়ে একেবারে মেতে উঠলেন? এমনটাও সম্ভব?
বিশ্বাস হচ্ছে না তো? নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করা সম্ভব৷ একাকীত্বের যন্ত্রণায় ছটফট করতে থাকা ক্যাটরিনা হঠাৎই রীতিমতো বউয়ের সাজে চমকে দিলেন সকলকে৷ শুধু তাই নয়, বিবাহ অনুষ্ঠানে নিজেও কোমর দোলালেন চুটিয়ে৷ বুঝিয়ে দিলেন তিনি বেশ আছেন৷
কিন্তু ক্যাটের বিয়ে দেখে বাস্তবে চোখ কপালে উঠলেও, ক্যাট সুন্দরী কিন্তু আপাতত রিয়েললাইফের বিয়ে থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন৷ তিনি নিজের বিয়েতে নাচলেন বটে৷ তবে সেটি সিনেমার পর্দায়৷
ক্যাটরিনা এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘বার বার দেখো’ ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরেই৷ সেই ছবিরই নতুন গান ‘নাচনে দে সারে’ গানটিতে রীতিমতো ধুম মাচালেন ক্যাট৷ ক্যাটের পাশাপাশি সিদ্ধার্থ মালহোত্রা, রাম কাপুর এবং সারিকার মতো অভিনেত্রীকেও দেখা গিয়েছে গানটিতে৷ গানের তালে কোমর দুলিয়েছেন সকলেই৷
কিন্তু সত্যি বলতে কী, বউয়ের সাজে ক্যাটের অমন নাচ দেখে চোখ ফেরানো দায়!
দেখুন সেই ভিডিওটি:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?