সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ অমর একুশে৷ আজকের দিনের তাৎপর্য নতুন করে বলার কিছুই নেই৷ আজকের দিনটি গুরুত্বপূর্ণ টিম ‘কেশরী’র কাছেও৷ ২১ জন সৈন্যের লড়াইয়ের কাহিনি ট্রেলার আকারে একুশে ফেব্রুয়ারিতেই দর্শকদের সামনে এল৷ সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ কয়েকঘণ্টার মধ্যেই তা নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে৷
[অসুস্থ ক্যাটরিনা! আপাতত বন্ধ ‘ভারত’ ছবির শুটিং]
একটি যুদ্ধের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘কেশরী’৷ সময়টা তখন ১২ সেপ্টেম্বর, ১৮৯৭ সাল৷ ভারত তখন ব্রিটিশ শাসনাধীন৷ প্রায় দশ হাজার আফগান অনুপ্রবেশকারীর বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষার লড়াই করেন ২১ জন শিখের একটি দল৷ সেই ঘটনার উপরে ভিত্তি করেই অনুরাগ সিং তৈরি করেছেন ‘কেশরী’৷ ছবির ট্রেলারের শুরু থেকেই সেই লড়াইয়ের আবহ৷ লড়াই করে নিজের অধিকার বুঝে নেওয়ার ইঙ্গিত স্পষ্ট গোটা ট্রেলারে৷ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার৷ তাঁর চরিত্রের নাম হাবিলদার ইশার সিং৷ গোটা ট্রেলারেই শুধু অক্ষয় কুমার৷ তাঁর উজ্জ্বল উপস্থিতিতে ম্লান হয়ে যায় অন্য সব কিছু৷ রয়েছেন পরিণীতি চোপড়া৷ এছাড়াও ট্রেলারে দেখা গিয়েছে নবাগতদের৷ যাঁদের নিয়ে ট্রেলারে রণকৌশল ঠিক করতে দেখা গিয়েছে সেলুলয়েডের হাবিলদার ইশার সিংকে৷
[প্রিয়াঙ্কা গর্ভবতী? মেয়ের ‘বেবি বাম্প’ নিয়ে মুখ খুললেন মা মধু]
ছবিটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস, ইশা আম্বানি ও টুইঙ্কল খান্না। আগামী ২১ মার্চ মুক্তি পাবে ছবিটি। ২.০ ছবিতে ছক ভেঙে পক্ষীরাজনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে৷ ‘কেশরী’ ছবিতেও এক্কেবারে ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে৷ সেলুলয়েডের হাবিলদার ইশার সিংকে দেখার জন্য অপেক্ষায় উৎসুকরা৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির