সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর মানে বেশ বড় হয়ে যাওয়া, তাই না? মানে, পাল্লা দিয়ে দুষ্টুমিটাও বেড়ে চলা আর কী! যার কয়েক ঝলক হালফিলে দেখা গেল একটি ট্রেলারে। ‘কফি উইথ করণ সিজন ৫’-এ আগামী পর্বের অতিথি আমির খান। তিনি তাঁর ‘দঙ্গল’-এর মেয়েদের নিয়ে হাজির হয়েছেন করণ জোহরের বিখ্যাত টক শো-তে। কিন্তু, সেখানে এ কী করলেন আমির!

ট্রেলারটা দেখুন, একেবারে নিচে রয়েছে সেই ভিডিওটা! সেখানে দেখা যাচ্ছে অতিথির জন্য বরাদ্দ বড়সড় সোফাটায় আমির বসে আছেন মধ্যমণি হয়ে। দুই দিকে তাঁর দুই দঙ্গল গার্ল ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। চলছে টুকটাক প্রশ্নোত্তর পর্ব। করণের উড়ে আসা প্রশ্নের বল জবাবের ব্যাটে একেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছেন নায়ক!

যেমন, করণ জোহর জানতে চেয়েছিলেন আমির খানের কাছে- কোনও নারী যদি তাঁর ঘনিষ্ঠ হয়ে পড়ে, তবে তিনি কী ভাবে আমিরের মন জয় করতে পারবেন? আমিরের অকপট জবাব- “ওই ঘনিষ্ঠ হলেই চলবে! বাকিটুকু যা করার, আমিই করে নেবো!” এরকমই চলছিল বেশ! কিন্তু সমস্যা খাড়া করলেন খোদ ফতিমা আর সানিয়া। করণের এক প্রশ্নের উত্তর আমির দিতেই একজোটে গর্জে উঠলেন দুই মেয়ে- আমির না কি তাঁদের জবাব চুরি করে নিয়েছেন! প্রকাশ্যে আমিরকে চোর বলতেও পিছ-পা হলেন না তাঁরা!
তার পরেই সেই কাণ্ড! দুই মেয়েকে বগলদাবা করে, সোফায় শুইয়ে ফেললেন আমির! কী ঘটল এর পর? নিজেই দেখে নিন না ভিডিওটায় ক্লিক করে!
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ