সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হতে চলেছেন অভিনেত্রী লিসা হেডন৷ সোশ্যাল মিডিয়া কাঁপানো তাঁর ইনস্টাগ্রাম পোস্টে সে কথা তো এখন সকলেরই জানা৷ নতুন ছবি পোস্ট করে ফের নেটিজেনদের নজর কাড়লেন এই মডেল-অভিনেত্রী৷
[OMG! শাহরুখ নয়, আরিয়ানের ছেলে আব্রাম!]
নিজের ডাস্কি লুক, উচ্চতা এবং ভিন্নধারার অভিনয়ের জন্য তিনি দর্শকদের মন জয় করেছেন৷ ‘কুইন’ ছবিতে শ্যামলা যুবতী ভাগ্যলক্ষ্মীর ভূমিকায় তাঁর দুর্দান্ত অভিনয় প্রশংসা কুড়িয়েছিল৷ নিজের মা হতে চলার খবরটিও এক্কেবারে অন্যরকম কায়দায় ভক্তদের জানিয়েছিলেন তিনি৷ অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে লাস্যময়ী লিসা ঘোষণা করেছিলেন নিজের মাতৃত্বের৷ বিকিনির ঝলকানিতে লিসার বেবি বাম্প নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল৷ এবার আরও একটি ছবিতে সিজলিং লিসা ফ্যানদের দৃষ্টি আকর্ষণ করলেন৷ ফ্যাশন ম্যাগাজিন Elle-তে বেবি বাম্পের বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছিল৷ তার মধ্যেই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মডেল৷
স্বামী ডিনো লালবানী ও লিসা প্রথমবার বাবা-মা হতে চলেছেন৷ চিত্রগ্রাহক ফারোখ চোতিয়াও লিসার একই ছবি সাদা-কালো ভার্সনে পোস্ট করেছেন৷ যা নিঃসন্দেহে অপূর্ব৷ দারুণ মেক-আপ ও হেয়ার স্টাইলের মাধ্যমে লিসাকে আরও আকর্ষণীয় করে তুলেছেন নম্রতা সোনি৷ নীল বিকিনিতেও নজর কেড়েছেন তিনি৷
গত বছর সেপ্টেম্বর মাসে ঠিক এমন একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের বাগদান পর্বের কথা ঘোষণা করেছিলেন লিসা৷ নিজের একাধিক বিয়ের ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷
[জানেন ‘বাহুবলী ২’-এ সবথেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন কে?]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার