Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬

অনুষ্কার কথাবার্তাও আবর্জনার মতোই! অভিনেত্রীকে পালটা তোপ যুবকের

রাস্তায় প্লাস্টিক ফেলার প্রতিবাদ করে কটাক্ষ হজম করতে হল অনুষ্কাকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৮, ১৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৮, ১৯:৫০

options
link
অনুষ্কার কথাবার্তাও আবর্জনার মতোই! অভিনেত্রীকে পালটা তোপ যুবকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবক শেখাতে গিয়ে অবাক অভিযোগের মুখে পড়লেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। লাক্সারি গাড়ি থেকে বাইরে ছুড়ে ফেলা হচ্ছে প্লাস্টিক। প্রতিবাদ করেছিলেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। কিন্তু জবাবে তাঁকে শুনতে হল, তাঁর কথাবার্তাও আবর্জনার থেকে কম কিছু নয়!

[  সমাজকে সচেতন করার অভিনব প্রয়াস অনুষ্কার, ক্যামেরাবন্দি করলেন বিরাট ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন অনুষ্কা। আচমকা দেখতে পান পাশের গাড়ি থেকে এক ব্যক্তি রাস্তায় প্লাস্টিক ছুড়ে ফলছেন। দিনকয়েক আগেই পরিবেশ দিবস পেরিয়ে এসেছি আমরা। সেখানে এবারের থিম ছিল প্লাস্টিক দূষণ। সারা বিশ্বকে রীতিমতো কবজা করে ফেলেছে প্লাস্টিক। অথচ একজন শিক্ষিত ব্যক্তিই প্লাস্টিক দূষণ ছড়াচ্ছেন! সঙ্গে সঙ্গে গাড়ির কাচ নামান অনুষ্কা। ব্যক্তিটিকে বলেন, এভাবে নোংরা ফেলার থেকে তিনি ডাস্টবিন ব্যবহার করতে পারতেন। যেখানে সেখানে নোংরা কেন ফেলছেন? ঘটনা চাউর হয় যখন খোদ ভারত অধিনায়ক স্ত্রীর ভিডিওটি নেটদুনিয়ায় শেয়ার করেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। নেটদুনিয়ায় প্রশংসাও পাচ্ছিলেন অনুষ্কা। কিন্তু যাঁর বিরুদ্ধে এই অভিযোগ তিনি বিষয়টিকে ভালভাবে নেননি। উলটে পালটা তোপ দেগেছেন অভিনেত্রীর বিরুদ্ধেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

অর্হণ সিং নামে ওই ব্যক্তি জবাব দিয়েছেন ইনস্টাগ্রামে। একটি পোস্ট করে তিনি বলেছেন, অসবাধনাবশত তিনি গাড়ি থেকে একটি প্লাস্টিক বাইরে ছুঁড়ে ফেলেছিলেন। অনুষ্কা যখন এর প্রতিবাদ করেন, তখন তাঁর কৃতকর্মের জন্য তিনি লজ্জিত হন। ক্ষমাও চেয়ে নেন। কিন্তু অল্পেতে সন্তুষ্ট হননি অভিনেত্রী। অবিরত বাক্যবাণ বর্ষণ করে চলেন। এখানেই আপত্তি ওই ব্যক্তির। বলেন স্বাস্থ্যসম্মত বলতে যা বোঝায় তার মধ্যে মৌখিক কথাবার্তার শুদ্ধতা বা ‘ভার্বাল এটিকেট’ও পড়ে বইকি। কিন্তু অভিনেত্রী যে ভাষায় কথা বলেছেন তাও আবর্জনা। এবং তাঁর গাড়ি থেকে অনবধানবশতঃ যে আবর্জনা পড়েছিল তার থেকে কম কিছু নয়! বিরাটের ভিডিওটি পোস্ট করার পিছনে স্বার্থ আছে বলেও মৃদু খোঁচা দিয়েছেন তিনি। এবং পুরো বিষয়টিই তাঁর কাছে আবর্জনাময়। কারণ ছোট্ট যে জিনিসটা ছোট জায়গায় থেমে যেতে পারত, বিরুষ্কা খুঁচিয়ে তা বিরাট বড় করেছেন বলেই অভিযোগ অর্হণের।

Disclaimer: i have no desire to gain any mileage from this post of mine… Horrible! So I happened to carelessly Litter a sq mm of plastic while driving ! A car passing by rolls their window down and there we have our wonderful @anushkasharma ranting and yelling like a crazy roadside person! While I’m apologetic for my carelessness , Mrs Anushka Sharma Kohli a little etiquette and politeness in ur dialogue wouldn’t have made u a lesser star !! There are all kinds of manners and hygiene .. verbal etiquette is one of them ! The garbage that mistakenly went out of the window of my “luxury car”… Was way less then the garbage that came out from your mouth… From ur “luxury car’s” window… Or the trashy mind @virat.kohli to shoot and post this online… For whatever gains… Now thats some serious trash!!!

A post shared by Arhhan Singh (@arhhansingh) on

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.