সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দা ছোট, কিন্তু তারকা বড়৷ বাঙালির ড্রয়িংরুমে উঠে আসতে চলেছে স্বর্ণযুগের সোনালি ইতিহাস৷ আর তাঁর ‘মহানায়ক’৷ শুধু পর্দার সামনের ম্যাটিনি আইডল নয়, সেই সময়ের রক্তমাংসের মানুষগুলিকেও পর্দায় তুলে ধরেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত৷ সৌজন্যে প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস৷ ২৭ শে জুন থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে ‘মহানায়ক’ ও তাঁর কাহিনি৷ তাঁর আগে মুক্তি পেল এই টেলিসিরিজের টুকরো ঝলক৷
‘মহানায়ক’-এর বেশেই টেলিভিশনের অভিনয় জগতে পা রাখছেন বাঙালির সবচেয়ে পছন্দের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ ‘উত্তমজেঠু’র চরিত্র ফুটিয়ে তোলার জন্য ছোটবেলায় তাঁকে কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথাই মনে রেখেছিলেন টলিউডের বুম্বাদা৷ সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত পাওলি দাম৷ তনুশ্রীও আপ্লুত সুপ্রিয়া দেবীর মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে৷
সবমিলিয়ে ২৭ জুন বাঙালির অন্দরে মহলে ইতিহাসের বেশে জায়গা করে নিতে চলেছে বর্তমান ‘মহানায়ক’৷

সর্বশেষ খবর
-
এমবাপেকে ‘ধমক’ পরিচালকের, একজোট হয়ে বদলা নিলেন রোনাল্ডো-ভিনিরা! দেখুন ভিডিও
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর