শম্পালী মৌলিক: পশ্চিমবাংলাতেই শুধু নয়, তার বাইরেও তাঁর পরিচিতি দিদি হিসেবে। পাহাড় থেকে সমতল, সমুদ্র থেকে মালভূমি- ঘোরাঘুরি করে এই দিদি সর্বদাই ব্যস্ত রাজ্যের ভাই-বোনদের কল্যাণচিন্তায়।
তার মাঝেই শ্রাবণের বাদল ধারার দিনে দরজায় কড়া নাড়ল রাখিবন্ধন উৎসব। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল এক অন্য মেজাজে। সবার হাতে রাখি পরিয়ে উৎসবের মুহূর্তকে অন্য মাত্রা দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর রাখিবন্ধনের এরকমই একটি ছবি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেছেন সাংসদ-অভিনেতা দেব। ছবিতে দেখা যাচ্ছে দিদির কাছ থেকে রাখি পেয়ে ভাইয়ের অনাবিল আনন্দ।
সঙ্গে লিখেছেন দেব, ”আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই পবিত্র উৎসবের দিনে আমায় রাখি বেঁধে দিলেন! অত্যন্ত সম্মানিত হয়েছি আমি! অজস্র ধন্যবাদ, দিদি!”
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
বিপর্যয় মোকাবিলায় পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, অগ্নিবীরদের জন্য থাকছে বিশেষ সংরক্ষণ, ঘোষণা শুভেন্দুর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত