সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইজানের ভক্তদের ইদের সবচেয়ে বড় পাওনা ‘সুলতান’৷ আর ভাইজানের ভক্তরাও তাঁরই মতো করে শিরোনাম তৈরি করছেন আনন্দে৷ সম্প্রতি স্ত্রীকে খুশি করতে সিনেমা হলের একটি শো-এর সমস্ত টিকিট বুক করলেন এক যুবক৷ হিমাচল প্রদেশের হামিরপুরের বাসিন্দা শংকর মুসাফির স্থানীয় একটি হলের ১২০ টি টিকিট কিনে ফেললেন স্ত্রী’র জন্য৷
কিন্তু হঠাৎ এমন কাণ্ড কেন করলেন ভাইজানের এই ভক্ত?
মুসাফিরের কথায়, তাঁর স্ত্রী সলমনের বড় ভক্ত৷ সলমনের কোনও ছবি তিনি বাদ দেননি৷ কিন্তু এবার ইদে স্ত্রীকে খুশি করতে চাইছিলেন শংকর৷ অন্যরকম কিছু উপহার দিতে চাইছিলেন তিনি স্ত্রীকে৷ আর তাই রিলিজের আগের দিন স্থানীয় হলের একটি শো-এর সমস্ত টিকিট কেটে ফেললেন তিনি৷ রিলিজের দিনই ‘সুলতান’ দেখতে পেয়ে এবং স্বামীর তরফ থেকে এমন মজাদার উপহার পেয়ে খুশিতে আত্মহারা স্ত্রী গীতাঞ্জলি৷
প্রঙ্গগত, গত ২ দিনে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে সলমন খান অভিনীত ‘সুলতান’৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?