সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে যখন চুটিয়ে কাজ করতেন, তখন বহুবার সঞ্জয় দত্তের বিপরীতে নায়িকার ভূমিকায় করেছেন মনীষা কৈরালা৷ কিন্তু এবারে তাঁকেই দেখা যাবে সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে৷ রাজ কুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনেতার মায়ের অর্থাৎ নার্গিসের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনীষা৷ বহু বছর পর বলিউডে তাঁর এমন কামব্যাক ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে৷
সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জু বাবার ভূমিকায় অভিনয় করবেন রণবীর৷ আর রণবীরের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষাকে৷ বিষয়টি যে একেবারে অফিসিয়াল, তা জানিয়ে দিয়েছেন খোদ রাজু হিরানি৷ জানিয়েছেন, মনীষা খুবই সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী৷ নার্গিসের চরিত্রে বহু অভিনেত্রীর কথা মাথায় আসলেও মনীষা নার্গিসের ক্যানসারে আক্রান্ত দিনযাপনের বিষয়টি বাস্তবিক অনুভব করতে পারবেন৷ কারণ তিনি নিজেও ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং অসুখকে জয় করতে সক্ষম হয়েছেন৷ তাই নার্গিসের চরিত্র মনীষার মতো করে আর কেউই ফুটিয়ে তুলতে পারবেন না৷
অনস্ক্রিন মা-ছেলের ভূমিকায় রণবীর এবং মনীষাকে দেখা যাবে এই প্রথমবার৷ এখন দেখার অপেক্ষা তাঁদের এই জুটি দর্শকদের মন জয় করতে পারে কিনা!
(শুটিং ফ্লোরে আগুন, ঝাঁপিয়ে পড়ে নায়িকাকে বাঁচালেন এই নায়ক)
সর্বশেষ খবর
-
বিলুপ্তপ্রায় লার গিবন পোষ্য! রিলস পোস্ট করতেই বিতর্কে বিক্রম, পড়তে পারেন আইনি জটিলতায়
-
একাই বড় করেছিলেন ৪ সন্তানকে, বাবাকে শেষ দেখার সময় হল না কারও, ফোনেই চাইলেন ডেথ সার্টিফিকেট!
-
সৌরভের পর এবার নয়া রিয়ালিটি শো রোহিতের, অবসর-জল্পনার মধ্যে কী বলতে চান হিটম্যান?
-
প্রধান বিচারপতির ‘ককরোচ’ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা