Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

অকালে চলে গেলেন বলিপাড়ার এই চেনা মুখ

সলমনের সাথে একাধিক ছবিতে ছিলেন তিনি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ০৯:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ০৯:১১

options
link
অকালে চলে গেলেন বলিপাড়ার এই চেনা মুখ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে চলে গেলেন ইন্দর কুমার। বলিউডের অন্যতম চেনা মুখ ইন্দর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ‘ওয়ান্টেড’, ‘মা তুঝে সালাম’, ‘বাঘি’, ‘খিলাড়িয়োঁন কা খিলাড়ি’, ‘মাসুম’-এর মতো ছবিতে পার্শ্বচরিত্রে সাফল্যের সাথে অভিনয় করেছেন তিনি।

[সৈকতে বিকিনি পরে শাহরুখ-কন্যা সুহানা, সঙ্গে গৌরী-আব্রাম]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবার সূত্রে খবর, শুক্রবার রাত ১২.৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। অসুস্থ অবস্থায় আন্ধেরির ফোর বাংলোর বাসভবনেই ছিলেন এই অভিনেতা। ইয়ারি রোড শ্মশানঘাটে শেষকৃত্য হয় ইন্দর কুমারের। উপস্থিত ছিলেন পরিবারের সকলেই। ছিলেন বলিউডের কিছু বন্ধুও।

inder1

সলমন খানের সঙ্গে বেশ কিছু ছবিতে তাঁকে দেখা গিয়েছে। ‘কহি প্যায়ার না হো যায়ে’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ও ‘ওয়ান্টেড’-এর মতো ছবিতে সলমন খানের পাশেও নজর কেড়েছিলেন ইন্দর কুমার। সলমনের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। ছোটপর্দাতেও বেশ সফল ছিলেন ইন্দর। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে মিহির ভিরানির চরিত্রে কিছুদিন দেখা গিয়েছিল এই অভিনেতাকে। মোট ২০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ফাটি পড়ি হ্যায় ইয়ার’ নামে একটি সিনেমার কাজে যুক্ত ছিলেন। তবে সাফল্যের কেরিয়ারে কালির দাগ লেগেছিল ২০১৪ সালে। এক তরুণী মডেলকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই অভিনেতা। নির্যাতিতা তরুণীর অভিযোগ, তাঁকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে আন্ধেরির বাড়িতে আটকে রেখেছিলেন ইন্দর। সুযোগ নিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ধর্ষণের মামলায় জামিন পান ইন্দর কুমার।

[OMG! সম্পর্ক ভেঙে গিয়েছে দীপিকা-রণবীরের!]

একসময়ের সহকর্মী ও অভিনেত্রী রবিনা ট্যান্ডন ইন্দরের অকাল মৃত্যুতে ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন। ১৯৯৬ সালে ‘খিঁলাড়িয়ো কা খিলাড়ি’ ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলেন রবিনা। এই দুঃসময়ে ইন্দর কুমারের পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.