সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগস্ক্রিনে যে কোনও চরিত্রকে ফুটিয়ে তুলতে কোনও আপস করেন না তিনি৷ তা সে যতই খোলামেলা দৃশ্যই হোক না কেন৷ স্ক্রিনেও বাইরেও বিস্ফোরক মন্তব্য করতে সমান স্বচ্ছন্দ্য কঙ্গনা রাণাওয়াত৷ রেঙ্গুনের প্রচারেও সেই ধারা অব্যাহত রেখেছেন বলিউডের বিন্দাস ‘ক্যুইন’৷ এবারে ‘পুরুষতান্ত্রিক’ সমাজের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷
(‘বাজিগর’কে ছাপিয়ে নেটদুনিয়ায় বাজিমাত এই কন্যের)
যৌনসঙ্গী হিসেবে স্বাধীনচেতা মহিলাদের চান না পুরুষরা৷ এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথাই বলেছেন তিনি৷ কঙ্গনার কথায়, এটা একটা ‘পুরুষতান্ত্রিক’ সমাজ৷ যেখানে মহিলাদের এই বিশ্বাস করিয়ে বড় করা হয় যে তাঁরা কেবলমাত্র সমাজে অবদান রাখার জন্যই জন্ম নিয়েছে৷ নিঃস্বার্থভাবে ভালবাসতে পারলেই নাকি তাঁরা স্বর্গ লাভ করতে পারবেন, এমন আশ্বাস দেওয়া হয়৷ সমাজের পবিত্রতার প্রতীক হিসেবে দেখানো হয়৷
(আলাউদ্দিনের সঙ্গে পদ্মিনীর কোনও রোমান্টিক দৃশ্য রাখছেন না বনশালি)
তিন তিনটি জাতীয় পুরস্কার রয়েছে কঙ্গনার ঝুলিতে৷ পর্দায় নিজের কাজের জন্য যতটা প্রশংসা কুড়িয়েছেন, ততধিক আলোচনা হয়েছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও৷ বারবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী৷ মিডিয়ার সামনে বিস্ফোরক মন্তব্যের জন্যও বহুবার সমালোচিত হয়েছেন৷ তবে এভাবেই প্রথা ভাঙার নতুন প্রথা তৈরি করতে চান ‘রঙ্গুন’ অভিনেত্রী৷
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর