Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারাজ সলমন, ফের সিনেমার গান হাতছাড়া অরিজিতের

‘সুলতান’-এর মর্জিতে সে গান এবার নাকি রাহত ফতেহ আলি খান গাইবেন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ১৬:১৭

options
link
নারাজ সলমন, ফের সিনেমার গান হাতছাড়া অরিজিতের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপর তাঁর হাত থাকলে বলিউডে নাকি কাজের অভাব হয় না। আবার তিনিই যদি একবার কারও উপর রুষ্ট হন, তাহলে তাঁর হাত থেকে কাজ যেতেও বেশি সময় লাগে না। বলিউডে এমনই কথা প্রচলিত রয়েছে সলমন খানের সম্পর্কে। সূত্রের খবর, ফের তেমনটাই হল অরিজিৎ সিংয়ের সঙ্গে। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, সুলতান সলমনের জন্য আরও একটি গান হাতছাড়া হল বাঙালি গায়কের। সুপারস্টারের বদান্যতায় তা গেল রাহত ফতেহ আলি খানের কাছে।

[শাড়ি তাঁর জীবনে ডেকে আনল অশান্তি, ফের সোশ্যাল সাইটে ট্রোলড হলেন স্বরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার সূত্রপাত হয়েছিল সলমনের ‘সুলতান’ ছবির সময়। শোনা গিয়েছিল, ছবিতে ‘জগ ঘুমেয়া’ গানটির একটি ভার্সান গাওয়ার কথা ছিল রাহত ফতেহ আলি খানের, আরেকটি অরিজিতের। গানটি রেকর্ডও করেছিলেন গায়ক। কিন্তু আচমকা জানা যায় সে গান সলমন নিজে গাইতে চান। গানটি গেয়েও ফেলেন সল্লু। আর অরিজিতের গান বাদ দিয়ে সলমনের গানটিই প্রকাশ্যে আনা হয়। এতেই গায়ক ও নায়কের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। পরে অবশ্য সলমনের কাছে ক্ষমাও চান অরিজিৎ। কিন্তু ভাইজানের তাতে মন গলেনি।

[হঠাৎ দীপিকা-ক্যাটরিনাদের নিজের বায়োডেটা টুইট করলেন কেন বিগ বি?]

এতদিন পরও নাকি সেই অসন্তোষ রয়ে গিয়েছে। শোনা গিয়েছে, সম্প্রতি দিলজিত দোসাঞ্জ ও সোনাক্ষি সিনহার ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে একটি গান গাওয়ার কথা ছিল অরিজিতের। মাল্টিস্টারার ছবিটিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সলমনকেও। কিন্তু যে ছবিতে তিনি একটু সময়ের জন্য হলেও রয়েছেন, তাতেও নাকি অরিজিতের কণ্ঠ চান না সলমন। সে কারণেই গানটি এবার সলমনের পছন্দের গায়ক রাহত ফতেহ আলি খান গাইবেন। রণবীরের সঙ্গে প্রেমের কারণে একসময় ক্যাটরিনার সঙ্গেও দূরত্ব বেড়েছিল সলমনের। তারপর থেকে ক্যাটের সময়ও খারাপ হতে শুরু করে। জুনিয়র কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর আবার সল্লুর আশ্রয়ে ফিরে আসেন ক্যাট। সলমনও তাঁকে আপন করে নেন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ফের হিটের মুখ দেখেন নায়িকা। অরিজিতের ক্ষেত্রে এখনও রাগ পুষে রেখেছেন নায়ক। তা কবে মিটবে, কেউ বলতে পারছেন না।

[চলতি বছরেই রাকেশ শর্মার বায়োপিকের শুটিং শুরু করছেন শাহরুখ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.