সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মোক্ষলাভ করেছেন৷ এই বোধদয়ের ফলে তিনি এখন ভগবান বুদ্ধর সমগোত্রীয়৷ তাই ঈশ্বরের মতো নিজের পায়ে স্বস্তিক চিহ্ন এঁকেছেন মডেল টার্নড সন্ন্যাসিনী সোফিয়া হায়াত৷ নিজের এই ‘মহান’ কীর্তি ইনস্টাগ্রামের মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন সোফিয়া৷
ফার্স্ট লুকে রণবীর যেন নব্বইয়ের সঞ্জয় দত্ত
বেশ কিছুদিন হল পৃথিবীর যাবতীয় ভোগ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সোফিয়া৷ তবে মাঝে মধ্যেই নিজের আধ্যাত্মবাদের ঘোষণা সোশ্যাল মিডিয়ায় করে থাকেন৷ বিশেষ করে ইনস্টাগ্রামে৷ কিছুদিন আগেই নিজেকে মাদার সোফিয়া বলে ঘোষণা করেছিলেন তিনি৷ জানিয়েছিলেন, আর কোনও সংসারের মায়া রাখবেন না৷
কুপ্রস্তাব দিয়েছিল টিভি চ্যানেলের কর্তা, টুইটারে সরব অভিনেত্রী
এবার নিজেকে ভগবান বুদ্ধর সঙ্গে তুলনা করেছেন তিনি৷ নিজেকে পবিত্র ঈশ্বরের সমতুল্য বলে দাবি করেছেন প্রাক্তন মডেল৷ তাঁর দেহে সর্বধর্মের সমন্বয় ঘটেছে, এমনটাই মনে করেন সোফিয়া৷ তাই নিজের পায়ের তলায় স্বস্তিক চিহ্ন এঁকেই ক্ষান্ত হননি তিনি৷ পায়ের উপর আলাদা করে সবধর্মের প্রতীক চিহ্ন এঁকেছেন৷ আর তা ইনস্টাগ্রামে পোস্ট করতে ভোলেননি সন্ন্যাসিনী৷ সঙ্গে বাড়তি পাওনা তাঁর ধার্মিক বাণী৷
“সমকামিতায় জড়িয়ে পড়েছিলাম”, বিস্ফোরক স্বীকারোক্তি কঙ্গনার
সর্বশেষ খবর
-
‘সরকে চুনর’-এর পর ‘খেলনা বিমান’ বিতর্ক, নোরার বিরুদ্ধে তিন কোটির মানহানির মামলা
-
‘চাইনি সিনিয়ররা ডার্বি খেলুক’, বলছেন ইস্টবেঙ্গল কোচ, জয় না পেয়ে আক্ষেপ লাল-হলুদে
-
ফের দ্বারকা নদের পাড়ে সন্ধ্যারতি, কৌশিকী অমাবস্যায় কীভাবে সাজছে তারাপীঠ
-
যাদবপুর ক্যাম্পাসে ‘দেশপ্রেম’ বার্তা এসএফআইয়ের, ‘দেশদ্রোহী’ তকমার জবাবে হাতিয়ার গণসঙ্গীত
-
মহিলা হঠাও! আইফেল টাওয়ার সফরের আগে ‘শর্ত’ হিন্দু সংস্থার, প্রতিবাদে বন্ধ বিখ্যাত স্থাপত্য