Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

ঐতিহাসিক ‘মহেঞ্জ দারো’-র মডার্ন ‘বেলি ড্যান্স’!

শুধু গোটা ব্যাপারটার সঙ্গে ইতিহাসের কোনও যোগ রয়েছে একথা মানতে মন চাইছে না৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৬, ১৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৬, ১৯:২৪

options
link
ঐতিহাসিক ‘মহেঞ্জ দারো’-র মডার্ন ‘বেলি ড্যান্স’! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেলি ড্যান্স’ থেকে শুরু করে রীতিমতো হার্ডকোর ব্রেকড্যান্স৷ কখনও আবার হৃতিকের বলিউডি ধামাকা- কিছুই যেন বাদ গেল না ঐতিহাসিক প্রেক্ষাপট অবলম্বনে তৈরি ‘মহেঞ্জ দারো’-র টাইটেল ট্র্যাকে৷ একদিকে আরবিক ঢঙে সুন্দরী মহিলারা বেলি ড্যান্স করছেন অন্যদিকে সমান তালে নিজের ধামাকাদার পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন হৃতিক৷ চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে বোঝা দায় যে এটিই সেই ছবির গান যেটি তৈরি হয়েছে প্রাচীন সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে৷

4Z2_zyw

Advertisement

ছবির এই গানটি গেয়েছেন সঙ্গীত পরিচালক এ আর রহমান এবং অরিজিৎ সিং৷ সুর ও গানের কথা, নৃত্য পরিবেশনা এবং লাস্যময়ী পূজা হেগরেকে দেখলে একসঙ্গে বেশ ভালই লাগছে৷ শুধু গোটা ব্যাপারটার সঙ্গে ইতিহাসের কোনও যোগ রয়েছে একথা মানতে মন চাইছে না৷

দেখে নিন সেই গানের ভিডিও:

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.