Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Ravi Kishan

তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের

সপ্তাহখানেক ধরেই নেটভুবনের পেটে খিল ধরিয়ে চলেছেন ভোজপুরী সুপারস্টার। গোরক্ষপুরের সাংসদের এহেন মন্তব্য ভাইরাল হতেই ফের সোশাল পাড়ায় হাসির রোল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২০:১২

options
link
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের zoom
আমিই 'ন্যাশনাল ক্রাশ', রবি কিষানের রসিক টনিকে পেটে খিল নেটপাড়ার
Advertisement

‘ন্যাশনাল ক্রাশ’ বলতে এযাবৎকাল কখনও ‘শ্রীবল্লী’ রশ্মিকা মন্দানা, আবার কখনও বা ‘অ্যানিম্যাল’-এর ‘ভাবি ২’ তৃপ্তি দিমরির নামই উঠে এসেছে। কিন্তু হাঁটুর বয়সি লাস্যময়ীদের সরিয়ে এবার কিনা নিজেই নিজেকে ‘ন্যাশনাল ক্রাশ’ ঘোষণা করে বসলেন রবি কিষান! গোরক্ষপুরের তারকা সাংসদের মন্তব্যে ফের তোলপাড় নেটভুবন।

সম্প্রতি আবার নিজস্ব সংসদীয় এলাকা গোরক্ষপুরকে ‘স্পেন’ বলে ভাইরাল হন। এককথায় আলোচনার কেন্দ্রে থাকতে রবি কিষানের জুড়ি মেলা ভার!

রবি কিষান। সপ্তাহখানেক ধরেই নেটভুবনের পেটে খিল ধরিয়ে চলেছেন ভোজপুরী সুপারস্টার। রাজনীতির ময়দান হোক কিংবা বিনোদুনিয়া, রবি কিষান বরাবরই চর্চার শিরোনামে বিরাজ করেন। সিনেপর্দার মতো রাজনীতির রঙ্গমঞ্চেও তাঁর সংলাপ সুপারহিট! এর আগে যোগ দিবসে গুটখা চিবোতে চিবোতে ব্যয়াম করায় বেধড়ক ট্রোলের শিকার হয়েছিলেন তারকা সাংসদ। সম্প্রতি আবার নিজস্ব সংসদীয় এলাকা গোরক্ষপুরকে ‘স্পেন’ বলে ভাইরাল হন। এককথায় আলোচনার কেন্দ্রে থাকতে রবি কিষানের জুড়ি মেলা ভার! বর্তমানে নেটভুবনে তাঁকে নিয়ে মজার রিল, মিমের অন্ত নেই। কখনও শিরোনামে তাঁর উচ্চারণ বিভ্রাট, আবার কখনও বা আতশকাচে তারকা সংসদের মন্তব্য। এহেন মিম-বিস্ফোরণে নেটবাসিন্দাদের পেটেও খিল! এবার নিজেকে ‘ন্যাশনাল ক্রাশ’ বলে ফের চর্চার শিরোনামে গেরুয়া শিবিরের তারকা সাংসদ। ঠিক কী ঘটেছে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ravi Kishan reveals wife's hilarious warning amid his viral memes
জেন জি’কে কুর্নিশ জানালেন ‘লর্ড’ রবি কিষেণ

“আপনারা আমার মতো সাধারণ মানুষকে এত বড় পরিচিতি দিয়েছেন। যার ফলে আজ আমি ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছি।…” 

অনুরাগীদের কথায়, রবি কিষান আসলে ‘মিম লর্ড’। সুপারস্টার সাংসদ মুখ খুললেই মিমের রসদ জোগান। যুবপ্রজন্মের এহেন মিম কারসাজিতে অবশ্য হতবাক হননি তিনি! রসিকতাচ্ছলে রবি জানালেন, “জেন জি’রা আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। আমার যতদূর মনে পড়ে, এদেশে আমি আগে কখনও এমন কিছু দেখিনি। ওঁরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, তা ঐতিহাসিক এবং এই ভালোবাসা তো থামছেই না, দিন দিন বেড়েই চলেছে। আমাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে। যেভাবে আমার নাম, আমার বলা প্রতিটা শব্দকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে জেন জি, ওদের ভাবনাচিন্তাকে কুর্নিশ। আমি মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা আমার মতো সাধারণ মানুষকে এত বড় পরিচিতি দিয়েছেন। যার ফলে আজ আমি ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছি। আপনারা আমাকে ‘ন্যাশনাল ক্রাশ’ বানিয়ে দিয়েছেন।” গোরক্ষপুরের সাংসদের এহেন মন্তব্য ভাইরাল হতেই ফের সোশাল পাড়ায় হাসির রোল। জেন জি তাদের নিজস্ব স্টাইলে রবিকে ‘ডেলুলু’ বলে তোপ দেগেছেন। কেউ বা বললেন, ‘আপনি কল্পনাবিলাসী।’ কারও মন্তব্য, ‘লোকটা তো দিবাস্বপ্নে বিভোর…’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.