শম্পালী মৌলিক: ‘প্রাক্তন’ সুপার-ডুপার হিট হওয়ার পর তাঁদের আগামী ছবি ঘোষণা করে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় এবং প্রযোজক অতনু রায়চৌধুরি৷ নতুন ছবির নাম ‘পোস্ত’৷ একটি বাচ্চার কাস্টডি কেন্দ্র করে ঠাকুরদা-ঠাকুমা এবং বাবা-মায়ের লড়াই এই ছবির কেন্দ্রে৷

অর্থাৎ প্রতিবারের মতো এবারও শিবপ্রসাদ-নন্দিতা সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকেই ছবির কাহিনি বেছে নিয়েছেন৷ গল্পও তাঁরা দু’জনে মিলেই লিখেছেন৷ অতনু রায়চৌধুরি জানালেন ‘মুখ্য ভূমিকায় অর্থাৎ ঠাকুরদা-ঠাকুরমার রোলে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও লিলি চক্রবর্তী৷ বাবা-মায়ের রোলে যিশু সেনগুপ্ত ও মিমি চক্রবর্তী৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও দু’টি চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়’৷

পরিচালক শিবপ্রসাদ বলছিলেন, একটা সময় ‘কণ্ঠ’ করব ঠিক ছিল৷ ওটা বাংলাদেশের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার ছিল৷ বাংলাদেশে যে সময় শুটিং হওয়ার কথা ছিল তখন গুলশনের ঘটনাটা ঘটেছিল৷ সেই কারণে সবটা পিছিয়ে যায়৷ তখন ‘পোস্ত’ করব ঠিক করি৷ এই ছবিতে সৌমিত্রদা আর সোহিনী বাদ দিয়ে বাকি সকলের সঙ্গে প্রথমবার কাজ করছি৷ চরিত্রের সঙ্গে খুব মানানসই হবে বলে যিশু আর মিমিকে নির্বাচন করা হয়েছে৷ নন্দিতাদি প্রথম থেকেই ওদের চেয়েছিল’৷

ছবিতে সুর দিচ্ছেন আবারও অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অনুপম রায়ের জুটি৷ আবহসংগীত করছেন উপল সেনগুপ্ত৷ ক্যামেরার দায়িত্বে গোপী ভগৎ৷ শুটিং শুরু হচ্ছে ৪ ডিসেম্বর৷ সামনের বছর মে মাসে রিলিজ টার্গেট করে এগোচ্ছে টিম ‘পোস্ত’৷
সর্বশেষ খবর
-
‘জোটার জন্য বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখো’, প্রয়াত স্বামীর বন্ধুকে আবেগঘন চিঠি পর্তুগিজ তারকার স্ত্রীর
-
বয়সের গরমিল ধরতে আম্পায়ারদের ‘এসআইআর’, কড়া পদক্ষেপের পথে সিএবি
-
বিশ্বকাপের আগে বিপাকে ফিফা সভাপতি, ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি
-
রাজ্যজুড়ে চলছে জব কার্ড হোল্ডারদের ই-কেওয়াইসি, দুর্নীতি রুখতে দিতে হবে চেহারার প্রমাণ
-
যৌবনেই ঝুঁকছে পিঠ? অজান্তে মেরুদণ্ড ক্ষয় করছে এই ৫ মারাত্মক ভুল