সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে শান্তশিষ্ট মানুষ৷ কিন্তু ফিল্মফেয়ার ম্যাগাজিনের উপর বেজায় চটেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ এতটাই, যে ম্যাগাজিন কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিনেতা৷ সংস্থার বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন তিনি৷
[অবশেষে গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করালেন কপিল শর্মা]
কেন এই রাগ? কারণ একটি খবর৷ শুধুমাত্র সম্ভাবনার ভিত্তিতে যা ছাপা হয়েছিল ম্যাগাজিনে৷ যাতে লেখা হয়েছিল, বিচ্ছেদ হতে চলেছে নওয়াজ ও তাঁর স্ত্রীর৷ শুধু তাই নয়, নওয়াজ ও তাঁর স্ত্রী হিসেবে দাবি করে যে ছবিটি ছাপা হয়েছিল৷ তা নওয়াজের সঙ্গে তোলা অন্য কোনও মহিলার ছবি৷

এরপরই ম্যাগাজিন কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠান নওয়াজের আইনজীবি৷ যাতে বলা হয়েছে, ম্যাগাজিনের এমন অসত্য খবর ছাপার জন্য মানহানি হয়েছে অভিনেতার৷ সেই সঙ্গে তাঁকে মানসিক নির্যাতনও সহ্য করতে হয়েছে৷ তাই সাত দিনের মধ্যেই ভুল স্বীকার করে একটি প্রতিবেদন ছাপার দাবি জানানো হয়েছে নোটিসে৷
[চুমুর বহরে উঠে এল মহিলার ঠোঁটের মাংস, পলাতক যুবক]
এরই মধ্যে নওয়াজের ম্যানেজার নিজের টুইটার প্রোফাইলে নওয়াজ ও তাঁর স্ত্রী অঞ্জলির একটি ছবি পোস্ট করেন৷ যাতে তিনি বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে৷ সেই সঙ্গে পরোক্ষে এই বার্তাও দিয়ে দিয়েছেন, নওয়াজ এবং তাঁর স্ত্রীর সম্পর্ক অটুট রয়েছে৷
Congratulations Bhaijaan @Nawazuddin_S for 7 years of togetherness.. Happy Marriage Anniversary pic.twitter.com/Yg5a4Fu3hX
— Shamas N Siddiqui (@ShamasSiddiqui) March 17, 2017
তবে ফিল্মফেয়ার ম্যাগাজিনের তরফ থেকে তেমন কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি৷ অবশ্য প্রতিবেদনটির ছবি পরিবর্তন করে দেওয়া হয়েছে৷

[অনেক সিরিয়ালই সমাজের পক্ষে স্বাস্থ্যকর নয়: রাজ্যপাল]
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?