Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

গ্র্যামির মঞ্চে ঝড় তুললেন গর্ভবতী বেয়ন্সে

বেয়ন্সের সেই ‘চেয়ার অ্যাক্ট’ এখন আলোচনার বিষয় নেটদুনিয়ায়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০৫:৫৫

options
link
গ্র্যামির মঞ্চে ঝড় তুললেন গর্ভবতী বেয়ন্সে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি গর্ভবতী৷ এ সময় সকলেই সাবধানে থাকেন৷ কিন্তু তিনি তো বেয়ন্সে৷ আর তাই জানেন সাবধানতা মেনেই কী করে ঝড় তুলতে হয় গর্ভবতী অবস্থাতেও৷  তা করার জন্য বেছে নিয়েছিলেন গ্র্যামির মঞ্চটিকেই৷ বেয়ন্সের সেই ‘চেয়ার অ্যাক্ট’ এখন আলোচনার বিষয় নেটদুনিয়ায়৷

৫৯ তম গ্র্যামির আসরে ন’টি মনোনয়ন পেয়েছিলেন বেয়ন্সে৷ তার কয়েকটি এসেছে তাঁর ঝুলিতেও৷ তবে পুরস্কারের নিরিখে বাজিমাত করে গিয়েছেন অ্যাডেলে৷ পেয়েছেন পাঁচটি গ্র্যামি৷ যেখানে রয়েছে সং অফ দ্য ইয়ার ও অ্যালবাম অফ দ্য ইয়ারের মতো শীর্ষ খেতাব৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

adele_640x480_61486962528

অন্যদিকে বেয়ন্সে জিতে নিয়েছেন বেস্ট মিউজিক ভিডিও ও বেস্ট কনটেমপোরারি অ্যালবামের খেতাব৷ কিন্তু পুরস্কারের বাইরে গ্র্যামির মঞ্চে অপেক্ষা করে থাকে আরও অনেক চমক৷ এবার সেখান থেকেই প্রচারের সবটুকু আলো নিজের দিকে ঘুরিয়ে নিলেন বেয়ন্সে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

গর্ভবতী হয়েও তিনি যেভাবে পারফর্ম করলেন, তা বিস্মিত করেছে দর্শকদের৷ তবে হতবাক করে দিয়েছে তাঁর চেয়ার অ্যাক্ট৷ উপস্থিত সকলেই সে মুহূর্তে প্রায় নির্বাক প্রহর গুনছিলেন৷ যে ভিডিও দেখে চমকে উঠেছেন নেটিজেনরাও৷

তবে পোশাকে যদি কেউ নজর কেড়ে থাকেন তবে তিনি লেডি গাগা৷ বরাবরই হটকে পোশাক পরে চমকে দেন৷ সেই চমক ছিল এবারের গ্র্যামির রেড কার্পেটেও৷

-wAAtTup

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.