সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের খিলাড়ি তিনিই! অন্য দিকে, ডাকাবুকো এক নায়িকা হিসেবে বলিউডে জমি তৈরি হয়ে গিয়েছে মেয়েটিরও! কাজেই হুমা কুরেশি আর অক্ষয় কুমারের অভিনয়ের সমীকরণ যে আগুন ধরাবে বড়পর্দায়, তা একরকম প্রত্যাশিতই ছিল! কিন্তু প্রথম গানে যা নজির দেখাল ‘জলি এলএলবি ২’, তা দেখে রীতিমতো পাগল হয়ে গিয়েছেন ভক্তেরা!

উঁহু! গানের নাম ‘গো পাগল’ বলে নয়! সবার প্রথম চমকটা লেগেছে এই শীতের বিদায়বেলার আগেই হোলির ছবি দেখে। ‘জলি এলএলবি ২’-এর ‘গো পাগল’ গানে যে রং খেলতে দেখা যাচ্ছে হুমা আর অক্ষয়কে। সেটা দেখেই বেশ চমকে উঠেছেন সবাই! অনেক দিন হয়ে গেল বলিউড থেকে কোনও জুতসই হোলির গান তৈরি হয়নি। সেই অভাব এবার ‘জলি এলএলবি ২’ ‘গো পাগল’ দিয়ে মেটাবে বলেই অনুমান!

সেই অনুমান নেহাত মিথ্যেও নয়! কেন না সোশ্যাল মিডিয়ায় যে-ই না গানটা সবার সঙ্গে ভাগ করে নিলেন অক্ষয় কুমার, দেখতে দেখতে বাড়তে লাগল শেয়ার-সংখ্যা। গানের ভিডিওটা মুক্তির আগে অক্ষয় লিখেছিলেন, “আর ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পাগল হয়ে যাব! আশা করি আপনাদেরও একই অবস্থা হবে!”

অক্ষয় ঠিকই আশা করেছিলেন! রং আর ভাঙের নেশা, তার সঙ্গে যৌবনের মাদকতা, পানের খিলি আর পিচকারির বাহারে সত্যিই পাগল পাগল লাগবে ভিডিওয় চোখ রাখলে! নিজেই ক্লিক করে দেখুন না!
সর্বশেষ খবর
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!