Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
সেক্রেড গেমস

আসছে ‘সেক্রেড গেমস ২’, টিজার মুক্তির পরই চড়ল উত্তেজনার পারদ

‘সেক্রেড গেমস’-এর দ্বিতীয় সিজনে থাকছে বেশ কয়েকটি চমক। নিজেই দেখে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০১৯, ১৭:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০১৯, ১৭:৩৪

options
link
আসছে ‘সেক্রেড গেমস ২’, টিজার মুক্তির পরই চড়ল উত্তেজনার পারদ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সেক্রেড গেমস’ নিয়ে উত্তেজনা বরাবরই। নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় তো বটেই, ওয়েব সিরিজের স্টোরিলাইন দর্শকের বেশ মনে ধরেছিল। গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন গল্প বলার সাহস দেখিয়েছিলেন পরিচালকরা। দর্শক মজেছিল তাতেই। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর প্রতিফলন দেখেছিল তারা। তাই মুক্তির পর থেকেই জনপ্রিয় হয়েছিল ‘সেক্রেড গেমস’। এবার আসতে চলেছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন।

দু’সপ্তাহ আগের কথা। নেটফ্লিক্স নতুন ওয়েব সিরিজ সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল। টুইটারে পোস্ট করেছিল, ১৪ দিন পরে নতুন কিছু আসছে নেটফ্লিক্সে। বলার ধরন ছিল অনেকটা সেক্রেড গেমসের গণেশ গাইতুণ্ডের মতো। টুইটারে লেখা ছিল, ‘Calendar nikaal. Tareekh likh le. 14 din mein kuch bada hone wala hai.’ এভাবেই কথা বলত গণেশ। স্বভাবতই মনে হয় ফিরছে ‘সেক্রেড গেমস’। তার কিছুদিন পর প্রকাশ পায় সিরিজের চারটি এপিসোডের নাম। ইনস্টাগ্রামে কর্তৃপক্ষ ঘোষণা করে, ‘বিদালাহ-এ-গীতা’, ‘কখম অস্তি’, ‘অন্তরা মহাবনা’, ‘উনাগমম’ নাম হবে ‘সেক্রেড গেমস’-এর দ্বিতীয় সিজনের এপিসোডগুলির। ছবির টিজারে এপিসোডগুলিকে একটি ছকের মধ্যে সাজানো হয়েছে। সেই সঙ্গে টিজারে রয়েছেন যতীন স্বর্ণ, কাবরা সৈত ও জিতেন্দ্র যোশী। সিরিজের প্রথম সিজনে যাঁরা বান্টি, কুক্কু ও কনস্টেবল কাটেকরের চরিত্রে অভিনয় করেছিলেন। দ্বিতীয় সিজনেও থাকছেন এঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: দেবের পথেই মিমি, বিকাশের কটাক্ষের জবাবে সৌজন্যের সুর তারকা প্রার্থীর গলায় ]

‘সেক্রেড গেমস’-এর সেকেন্ড সিজনে থাকছে বেশ কয়েকটি চমক। ফের পুলিশ অফিসার সরতাজ সিংয়ের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। তবে এখানে অপরাধ, প্যাশন আর বিশ্বাসঘাতকতা থাকবে আরও বেশি মাত্রায়। দ্বিতীয় সিজনে সরতাজ সিংকে আরও নির্দয়ভাবে দেখা যাবে। গণেশ গাইতুণ্ডে আরও বড়় চ্যালেঞ্জ নেবে। এই নিয়ে পরিচালকরা ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছেন। অনুরাগ কাশ্যপ গাইতুণ্ডের চরিত্রায়ণের উপর কাজ করছেন। নীরজ ঘাইওয়ান কাজ করছেন সরতাজের প্লট নিয়ে। বিক্রমাদিত্য মোটওয়ানে আর বরুণ গ্রোভার নজর দিচ্ছেন বাকি চিত্রনাট্যের দিকে। শুটিং হবে মোম্বাসা, কেপটাউন ও জোহসেনবার্গে।

[ আরও পড়ুন: আইনি জটিলতা কাটিয়ে নির্ধারিত দিনেই মুক্তি পাচ্ছে মোদির বায়োপিক ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Bolo ‘Aham Brahmasmi.’ 6 din mein sab kuch dikhayi dene lagega.

A post shared by Netflix India (@netflix_in) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Koi bolta hai sach hai, koi bolta hai mazak, par mandala kabhi kisi ko samajh mein nahi aya.

A post shared by Netflix India (@netflix_in) on

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.