সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ার অন্দরে প্রিয়াঙ্কা ও নিক জোনাসকে নিয়ে কানাঘুষো কম হয়নি৷ কবে মার্কিনি বয়ফ্রেন্ডের গাঁটছাড়া বাঁধবেন ‘দেশি গার্ল’ তা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান পর্ব সেরেই ফেলেছেন দু’জনে৷ কিন্তু কীভাবে জুটি বাঁধার মতো এত বড় সিদ্ধান্ত নিলেন তাঁরা৷ নিজে মুখেই সেকথা জানালেন নিক জোনাস৷
[‘ভারত’ নিয়ে সলমনের তোপের মুখে প্রিয়াঙ্কা! কী বললেন ভাইজান?]
নিক জোনাস এক সাক্ষাৎকারে বলেন, বাগদানের পাঁচ মাস নিজেরাও জানতেন না যে একে অপরের কাছে চলে এসেছেন তাঁরা৷ নিক বলেন, ‘‘এক বন্ধুর মাধ্যমে আমাদের আলাপ হয়েছিল৷ এরপর আমরা কথা বলতে শুরু করলাম৷ তখনই মেট গালা-য় একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত নিই৷ এরপর ঘনিষ্ঠরা আমাদের নিয়ে অনেক কিছু বলতে শুরু করল৷ আর সেই কথাগুলোই একদিন সত্যি হয়ে গেল৷’’ নিক আরও বলেন, ‘‘আজ আমরা এনগেজড৷ আমাদের গল্পটা যেন নিজের থেকেই লেখা হয়ে গেল৷’’ মার্কিনি পপ তারকা বলেন, ‘‘এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল৷ আমরা জানতাম, যা করছি ভুল করছি না৷ ব্যাস, ঝাঁপিয়ে পড়লাম৷ এখন আমরা খুব খুশি ৷’’
[প্রকাশ্যে ভাওয়াল সন্ন্যাসীর এক টুকরো গল্প, মুক্তি পেল ট্রেলার]
মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার মন দেওয়া নেওয়া নিয়ে বলিউডের অন্দরে কম আলোচনা হয়নি৷ হাজারও লুকোছাপার চেষ্টা করলেও পাপারাৎজির নজর এড়াননি এই জুটি৷ বারবারই সামনে এসেছে জুটিতে একান্তে কাটানো মুহূর্তের কথা৷ এরপর একদিন আচমকাই বিদেশ বিভূঁই থেকে মুম্বইতে নিককে নিয়ে আসেন ‘দেশি গার্ল’৷ একান্তে গোয়াতে গিয়ে সময়ও কাটান দু’জনে৷ প্রিয়াঙ্কা-নিকের কাটানো ব্যক্তিগত সময়ের কথা যতই সামনে এসেছে, ততই মাথাচাড়া দিয়েছে কবে চার হাত এক হচ্ছে সেই প্রশ্ন৷ হাজার কানাঘুষোর পর মার্কিনি প্রেমিকের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন প্রিয়াঙ্কা৷ কিন্তু এখন একটাই বক্তব্য, কবে চার হাত এক হবে নিক ও প্রিয়াঙ্কার৷
সর্বশেষ খবর
-
‘তোমার বিয়েটা এবার তাড়াতাড়ি হোক’, দেব-শুভশ্রীর খুনসুটির মিমে মজে নেটভুবন
-
‘বিহারি’ বলেই জীবন নরক! সম্মান ফেরানোর জন্য বৈভবকে ধন্যবাদ লাস্যময়ীর
-
ধাক্কা ট্রাম্পের! ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ কংগ্রেসের নিম্নকক্ষে, ভোট দিলেন ২ রিপাবলিকানও
-
দাউদাউ আগুনে জ্বলে উঠল বৃদ্ধাশ্রম, মৃত্যু ১১ জনের!
-
‘বন্ধ হওয়া সিঙ্গল স্ক্রিনগুলি খুলুক’, বাংলা সিনেমার স্বার্থে বিজেপি সরকারকে আর্জি যিশুর