Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬

জানেন, সলমনকে সরিয়ে কে আসছেন বিগ বসের সঞ্চালনায়?

তাহলে সলমনের রিপ্লেসমেন্ট কি খুঁজে পেল টিম বিগ বস?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৯, ১৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৯, ১৬:৫৬

options
link
জানেন, সলমনকে সরিয়ে কে আসছেন বিগ বসের সঞ্চালনায়? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় রিয়েলিটি শো-এর ছড়াছড়ি। তারই মধ্যে কিছু শো সাদরে গ্রহণ করে দর্শক, কিছু আবার সেভাবে জনপ্রিয়তা পায় না। সেরকমই ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। দর্শকদের জনপ্রিয়তার জোরেই দেখতে দেখতে দশ বছর পার করে ফেলল এই শো। বিভিন্ন সময়ে এই শো সঞ্চালনা করেছেন আরশাদ ওয়ারসি, শিল্পা শেঠি, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত। কিন্তু এঁদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন সলমন খান। ইতিমধ্যেই পাঁচটি সিজন এই শো-এর সঞ্চালনা করেছেন তিনি। এর দৌলতেই অনায়াসে দেশের প্রতিটি ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছেন তিনি। সঞ্চালক হিসাবে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন সলমন। কিন্তু শোনা যাচ্ছে বিগ বস সিজন -১১ শুরু হলে আর দেখা যাবে না তাঁকে।

[ছবির প্রচার ছেড়ে লন্ডনে কী করছেন অক্ষয়?]

Advertisement

সিজন সিক্সে যখন আসেন সঞ্চালক হিসাবে তখন থেকে প্রায় প্রতিবারই সলমন বলে থাকেন এটাই বিগ বসের সঙ্গে তাঁর শেষ সিজন। আর তিনি এই শো সঞ্চালনা করতে পারবেন না। কিন্তু এভাবেই পাঁচ বছর কাটিয়ে দিলেন তিনি। তাঁর হাত ধরে এই শো-এর টিআরপি সবসময়ই থাকে শীর্ষে। কিন্তু এহেন সলমনকে রিপ্লেস করতে চলেছেন বলিউডের আরেক তারকা। জানেন কে তিনি? বি-টাউনের অন্দরে তাই নিয়েই চলছে জল্পনা। এমনিতেই আগামী দু’বছরে চারটি ছবি নিয়ে বেজায় ব্যস্ত সলমন। তার ওপর ছোটপর্দার কাজে আর হাত দিতে চান না সল্লু মিঞা। তাহলে সলমনের রিপ্লেসমেন্ট কি খুঁজে পেল টিম বিগ বস? সলমনের মতো জনপ্রিয়তা কি ধরে রাখতে পারবেন তিনি?

[“পার্টিশান ১৯৪৭”-এর কাহিনিতে নয়া অবতারে হুমা কুরেশি]

সূত্রের খবর, সলমনের বদলে বিগ বস সিজন-১১ সঞ্চালনা করবেন অক্ষয় কুমার। বর্তমানে জনপ্রিয়তায় সলমমনকে এককথায় টেক্কা দিতে পারেন বলিউডের ‘খিলাড়ি’। এর আগেও ছোটপর্দায় সঞ্চালক হিসাবে দেখা গেছে অক্ষয়কে। কিন্তু সেই রিয়ালিটি শো-এর থেকে একেবারেই আলাদা ‘বিগ বস’। যদিও কাজ নিয়ে কোনওরকমের ঝগড়া নেই সলমন ও অক্ষয়ের মধ্যে। একেবারেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’জনের। আগামী দু’বছরে চারটি ছবির কাজ সলমনের হাতে। তাই ছোটপর্দাকে আপাতত বিদায় জানাচ্ছেন সল্লু মিঞা বলেই খবর বলিপাড়ায়। আর তাঁর জায়গায় টিম বিগ বসের একমাত্র পছন্দের নাম, অক্ষয় কুমার।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.