সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্দিষ্ট একটি ‘তারিখ’ নয়, বছরের প্রত্যেকটি দিনই জীবনকে উপভোগ করুন৷ সিনে অনুরাগীদের এমনই বার্তা দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়৷ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কেন এমন পরামর্শ দিলেন অভিনেত্রী৷ কারণ তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি ‘তারিখ’৷ যার ট্রেলার মুক্তি পেয়েছে সদ্যই৷ মাত্র ১ মিনিট ৭ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্যের ট্রেলারটি নেটদুনিয়ায় বেশ সাড়া জাগিয়েছে৷
[‘সড়ক’ সিক্যুয়েলে নয়া চমক! কী থাকছে ছবিতে?]
ট্রেলারজুড়ে বেশ কয়েকটি তারিখের সমাবেশ৷ আর সঙ্গে রয়েছে জেনওয়াইয়ের সোশ্যাল মিডিয়ার প্রতি অমোঘ আকর্ষণের প্রতিফলন৷ আশপাশের মানুষদের কাছাকাছি না থাকতে পারলেও, ভারচুয়ালি একে অপরের পাশে রয়েছে একঝাঁক কিশোর-কিশোরী৷ ট্রেলারে সেভাবে কোনও চরিত্রকেই স্পষ্ট করে দেখানো হয়নি৷ রয়েছে টুকরো টুকরো কয়েকটি ঘটনা এবং তারিখের সমন্বয়৷ ট্রেলারে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনও নির্দিষ্ট দিন নয়, প্রতিটি দিনই জীবনকে সমানভাবে উপভোগ করুন৷ ট্রেলারের ভয়েস ওভার ঋত্বিক চক্রবর্তীর৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেনকে৷ একটি ছোট চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে৷

[আগুন নিয়ে খেলতে রাজি, অক্ষয়ের আবেদন ‘বউকে বলবেন না প্লিজ..’]
চূর্ণীর পরিচালিত প্রথম ছবি ‘নির্বাসিত’৷ জাতীয় পুরস্কার জয়ী এই ছবির জন্য প্রশংসা পেয়েছিলেন তরুণ পরিচালক৷ চূর্ণীর পরিচালনায় আগামী ১২ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘তারিখ’৷ আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা৷
সর্বশেষ খবর
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫