সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক বিতর্কিত ভিডিওর জেরে প্রচারের আলো নিজেদের দিকে টেনে নিচ্ছিলেন স্বামী ওম। নামেই স্বামী কিন্তু গুণে ঘাট নেই! কখনও টপলেস শিষ্যাকে যোগ শেখাচ্ছেন তো কখনও বোঝাচ্ছেন অন্তর্বাস পরার উপযোগিতা। এই স্বামী ওমই যখন জনতার হাতে মার খেলেন তখন মনোবাঞ্ছা পূর্ণ হল গায়ক মিকা সিংয়ের।
ব্যাপারটা কী?
ক’দিন আগেই নিজের টুইটার হ্যান্ডেলে স্বামী ওমকে নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন গায়ক। সঙ্গে ছিল স্বামী আর তাঁর টপলেস শিষ্যার সেই বিখ্যাত ভিডিও। সে ভিডিও দেখিয়েই তিনি সাফ বলেন, স্বামী ওম হিন্দু ধর্মকে অপমান করছেন। আসলে কোনও সন্ন্যাসীর যে এমন ব্যবহার হতে পারে তা মেনে নিতে পারেননি মিকা। বিতর্কিত এই স্বঘোষিত ধর্মগুরুকে তাই কুকুর বলতেও দ্বিধা করেননি তিনি। তাঁর প্রশ্ন ছিল, কেন এই কুকুরকে এখনও কেউ মারছে না?
[ মোহময়ী সাজে গাড়ি থেকে নামলেন ঐশ্বর্য, তারপর… ]
এরপরই এক অনুষ্ঠানে জনতার হাতে ধোলাই খান স্বামী ওম। মারের চোটে তাঁর উইগ খুলে পড়ে। কেন তার উপর এমন আক্রমণ হল, তার অবশ্য কারণ জানেন না তিনি। শুধু জানিয়েছিলেন, সংগঠকরাই তা বলতে পারবেন। এদিকে স্বামী ওমের সে ভিডিও পোস্ট করেই এক ফ্যান মিকাকে জানান, এতদিনে বোধহয় তাঁর মনোবঞ্ছা পূর্ণ হয়েছে। সে ভিডিও রিটুইটও করেছেন মিকা।
[ ‘কেবিসি-তে অমিতাভের বিকল্প কেউ হতে পারে না’ ]
বেশ কিছুদিন ধরেই একের পর এক বিতর্কিত কাজ করে চলেছিলেন বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী। অনুষ্ঠান চলাকালীনও তাঁর মুখে শোনা যেত নানা বিদ্বেষমূলক মন্তব্য। অনুষ্ঠানের পরও তার বিরাম নেই। টপলেস শিষ্যাকে নিয়ে কখনও যোগ শেখাচ্ছিলেন, কখনও যোগের শক্তিপরীক্ষা করছিলেন। ভিডিওগুলি নিয়ে অপসংস্কৃতির অভিযোগ জোরদার হচ্ছিল। এরপরই এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তার উপর চড়াও হয় জনৈক ব্যক্তি। মারধর করা হয় তাঁকে। ঠিক এই দাবিই আগে তুলেছিলেন মিকা। কাকতালীয় হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তার সে দাবি অবশ্য মিটেও গেল।
সর্বশেষ খবর
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি
-
গোল করে নজির, বিশ্বকাপ স্বপ্নে এগোলেন রোনাল্ডো, ‘বন্ধু’র কাছে হেরে বিদায় মদ্রিচের
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন