সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোস্টটি করেছিলেন সুশান্ত সিং রাজপুত৷ কিন্তু খবরের শিরোনামে আমির খান৷ সৌজন্যে আমিরের চেহারায় ছোট্ট একটি পরিবর্তন৷ যা মিডিয়াতে তো বটেই, শোরগোল ফেলে দিয়েছে বি-টাউনেও৷ কারণ আমিরের নাকে দেখা গিয়েছে ছোট্ট একটি নাকছাবি৷
And when you meet the ‘inspiration’ in the process:)#perfectionist pic.twitter.com/EWQ7V8TOux
Advertisement— SHIV Sushant Rajput (@itsSSR) May 2, 2017
সাতসকালে একই জিমে শরীরচর্চার জন্য গিয়েছিলেন সুশান্ত ও আমির৷ নিজের অনুপ্রেরণাকে সামনে পেয়ে তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ ছাড়তে চাননি সুশান্ত৷ ছবি তুলে তা সোশ্যাল মিডিয়া টুইটারেও পোস্ট করেন৷ তখনই নেটদুনিয়ার বাসিন্দাদের নজরে আসে আমিরের নাকের নাকছাবিটি৷ ব্যস! শুরু হয়ে যায় প্রশ্নের পালা৷ কেন হঠাৎ নাকছাবি পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট? এই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ৷
[‘দেশে পূর্ণ সময়ের প্রতিরক্ষা মন্ত্রীই নেই তো স্ট্র্যাটেজি থাকবে কী করে?’]
অনেকেরই ধারণা, আমিরের এই নতুন লুক তাঁর আসন্ন ছবি ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর জন্য৷ যাতে এই প্রথমবার বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছেন আমির৷ কিছুদিন আগে শাহেনশারও একটি ছবি সামনে এসেছিল৷ যাকে ‘ঠগস অফ হিন্দোস্তান’ লুক বলে দাবি করা হয়েছিল৷ কিন্তু পরে জানা যায় সেটি অমিতজির একটি বিজ্ঞাপনের লুক৷

পরে ফতিমা সানা শেখের একটি লুক সামনে আসে৷ যাতে যোদ্ধার পোশাকে দেখতে পাওয়া যায় ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রীকে৷ তবে সেটি তাঁর ‘ঠগস অফ হিন্দোস্তান’ স্পেশ্যাল লুক কি না সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি৷
[আধার কার্ডের পর এবার যোগীর রাজ্যে গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা]
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের