Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

চিত্রনাট্য চুরির অভিযোগ, এফআইআর ‘প্যাডম্যান’ অক্ষয়ের বিরুদ্ধে

ছবি ব্যবসা ভাল করলেও আইনি গেরোয় অক্ষয়-টুইঙ্কল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ১৭:১০

options
link
চিত্রনাট্য চুরির অভিযোগ, এফআইআর ‘প্যাডম্যান’ অক্ষয়ের বিরুদ্ধে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তি পেয়েছে। প্রথম দিনের ব্যবসা বেশ ভালই হয়েছে। সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে অক্ষয় কুমারের প্যাডম্যান’। এত ভাল খবরের মধ্যেও চিত্রনাট্য চুরির অভিযোগ উঠল অভিনেতা ও তাঁর প্রযোজক স্ত্রী টুইঙ্কল খান্নার বিরুদ্ধে। দায়ের হল এফআইআর।

অভিযোগটি জানিয়েছেন রিপু দমন জয়সোয়াল নামের এক যুবক। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, অরণাচলম মুরুগানান্থমের কাহিনি নিয়ে চিত্রনাট্য তিনিই প্রথমে লিখেছিলেন। ২০১৬ সালের ৫ ডিসেম্বর সেই চিত্রনাট্যের কপিরাইট রিপু নিয়েছিলেন স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের থেকে। তারপর চিত্রনাট্যটি করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ক্রিয়েটিভ হেড রায়ান স্টিফেনকে মেল মারফত পাঠিয়েছিলেন। ব্যক্তিগতভাবে বিক্রমাদিত্য মোটওয়ানেকেও মেল পাঠিয়েছিলেন। এই ঘটনার দিন দশেক পরই ১৬ ডিসেম্বর টুইঙ্কল খান্না ‘প্যাডম্যান’ ছবির কথা ঘোষণা করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নারীর পৃথিবী না পালটাক, পর্দায় প্যাডম্যান-এর বদলের ডাকটুকুই প্রাপ্তি ]

সে সময় টুইঙ্কল বলেছিলেন, এ ছবি অরুণাচলমের জীবনের কাহিনি নিয়ে তৈরি। তাই তখন বিষয়টি নিয়ে কোনও অভিযোগ জানাননি রিপু দমন। কারণ, তিনি চিত্রনাট্যটি লিখেছিলেন গ্রাম্য এলাকায় সস্তায় প্যাড তৈরির কাহিনি হিসেবে। অরুণাচলম যার একটি অঙ্গ ছিলেন মাত্র।  তবে, সিনেমাটি দেখার পর রিপু দমন আবিষ্কার করেন এ ছবির সঙ্গে তাঁর চিত্রনাট্যের ভীষণ মিল রয়েছে। প্রায় এগারোটি জায়গা তাঁর চিত্রনাট্য থেকে নেওয়া হয়েছে। যেমন অমিতাভ বচ্চন ছবির যে অংশে সুপারম্যান, ব্যাটম্যান ও স্পাইডারম্যানের সঙ্গে তুলনা করে অক্ষয়কে নাম দেন প্যাডম্যান। সে অংশটিও টুইট করেছেন তরুণ লেখক।

নিজের ফেসবুক পোস্টে রিপু দমন জানিয়েছেন এফআইআর তিনি করেছেন বটে তবে মামলা লড়ার টাকা তাঁর কাছে নেই। তাই কোনও ভাল আইনজীবীর খোঁজ যদি কেউ দিতে পারেন তাহলে খুবই ভাল হয়। মামলায় জেতার পর মোটা টাকা দিয়ে সে আইনজীবীর পাওনা মিটিয়ে দেওয়া হবে। অবশ্য এ বিষয়ে প্রযোজক টুইঙ্কল কিংবা অভিনেতা অক্ষয়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।

[‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিং থেকে ফিরেই হাসপাতালে বিগ বি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.