Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Paresh Rawal

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান দিল্লি থেকে গুজরাটে। কেন্দ্রের সিদ্ধান্তে চূড়ান্ত বিতর্ক! নিন্দুকদের কড়া জবাব পরেশ রাওয়ালের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:৩৩

options
link
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের zoom
ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-এর স্থান পরিবর্তনে চূড়ান্ত বিতর্ক! নিন্দুকদের কড়া জবাব পরেশ রাওয়ালের।
Advertisement

সিনেদুনিয়ার সাত দশকের প্রথায় ছেদ! ফি বছর দেশের বিভিন্ন প্রান্তের ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে এযাবৎকাল দিল্লিতে উড়ে যেতেন। তবে এই প্রথমবার অনুষ্ঠানের আসর রাজধানী থেকে গুজরাটে সরতেই সিনেজগতের একাংশ আপত্তি তোলে। কেন দিল্লি থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গুজরাটে সরানো হল? কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকেই। বিতর্কের আবহেই এবার নিন্দুকদের কড়া জবাব পরেশ রাওয়ালের।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিকমহলেও চাপানোতর কম নয়। মোদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন বিরোধী শিবির সমর্থকদের অনেকেই।

পরেশ রাওয়ালের (Paresh Rawal) মত, এতে এত বিতর্কের কী রয়েছে? কেন্দ্রের হয়ে সওয়াল করে নিন্দুকদের উদ্দেশে প্রবীণ অভিনেতার প্রশ্ন, “গুজরাট কি বাংলাদেশে? নাকি পাকিস্তানে? গুজরাট তো আমাদের দেশেরই অংশ। তাই অনুষ্ঠান সেখানে হলে তো অসুবিধে হওয়া উচিত নয়।” উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিকমহলেও চাপানোতর কম নয়। মোদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন বিরোধী শিবির সমর্থকদের অনেকেই। এপ্রসঙ্গে পরেশের মত, “এই রাজনীতিবিদদের কাজই হল প্রশ্ন তোলা।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত সোমবারই জানা গিয়েছিল যে, চলতিবারে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে গুজরাটের একতানগর থেকে। আগামী ২২ সেপ্টেম্বর ‘স্ট্যাচু অফ ইউনিটি’ যেখানে রয়েছে, সেখানেই হবে অনুষ্ঠান। নিয়মানুযায়ী পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে, তিনি একতানগরে যাবেন। এবং সেখান থেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু কেন বদলে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ? মনে করা হচ্ছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’র সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে মিশিয়ে দিতেই এই পরিকল্পনা। এর পরই অনুষ্ঠানের ভেন্যু বদলে সিনেজগতে ফিসফাস শুরু হয়। এমন আবহে চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকার জানায় যে, এবার থেকে ফি বছর দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হবে সংশ্লিষ্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে এই বিষয়ে ঘোর আপত্তি পরেশ রাওয়ালের। তাঁর প্রশ্ন, “প্রতিবার ২৬ জানুয়ারির কুচকাওয়াজ তো দিল্লিতেই হয়, তাই না? তাহলে তো এভাবে প্রতিটি অনুষ্ঠানই বিভিন্ন রাজ্যে হওয়া উচিত।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.