সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বোধহয় ‘দাবাং’-এর আদরের রাজ্জোর ভূমিকায় দেখা যাবে না সোনাক্ষী সিনহাকে৷ ‘দাবাং ৩’-এ মুখ্য চরিত্রে সম্ভবত বাদ পড়তে চলেছেন তিনি৷ তাঁর পরিবর্তে সলমনের বিপরীতে দেখা যাবে বলিউডের অন্য এক ‘বাবলি গার্ল’-কে৷
জানেন তিনি কে?
তিনি পরিণীতি চোপড়া৷ অভিনেত্রী হিসাবে তাঁকে বরাবরই পছন্দ করেন বলিপাড়ার ভাইজান৷ শোনা গিয়েছিল ‘সুলতান’-এর জন্য ‘আরফা’ চরিত্রে সল্লুর প্রথম পছন্দ ছিলেন পরিণীতাই৷ কিন্তু সময় দিতে না পারায় সলমনের বিপরীতে অনুষ্কাকেই দেখা গিয়েছিল সলমনের সদ্য মুক্তি পাওয়া ছবিতে৷
কিন্তু নিজের পরবর্তী প্রজেক্টে তাঁকেই চান সলমন৷ কানাঘুষো শোনা যাচ্ছে এই বিষয়ে পরিণীতির সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা সেরে ফেলেছেন সলমন এবং পরিচালক আরবাজ খান৷
কিন্তু কেবল পরিণীতার কাজ পছন্দ বলেই সোনাক্ষীকে ‘দাবাং’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন সলমন? নিন্দুকেরা কিন্তু বলছে অন্য কথা৷ গত কয়েকদিন ধরেই নাকি সোনাক্ষীর সঙ্গে ভাইজানের সম্পর্ক ঠিক নেই৷ আর তারজন্যই নাকি ছবি থেকে সোনাক্ষীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের
-
‘আমিও ছাত্র আন্দোলন করেছি’, বার কাউন্সিলের ‘হস্তক্ষেপে’ উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?
-
‘সন্তান প্রসব করেই চলেছ’, দিদিকে নিয়ে ‘সাইয়ারা’ আহানের রসিকতা, হাসির রোল নেটভুবনে