সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমজান মাসে বহু তারকাই রোজা পালন করছেন। বন্ধুবান্ধব-প্রিয়জনদের সঙ্গে ইফতার করছেন সকলেই। সোশাল মিডিয়ায় সেই ইফতার পার্টির ভিডিও শেয়ার করলেন বাংলাদেশের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। বন্ধুবান্ধবের পাশাপাশি সেখানে দেখা গেল অভিনেত্রীর দুই সন্তানকেও।
মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে পরীমণি। সেখানে দেখা যায়, একটি টেবিল ভরা বাহারি খাবার। ছিল ফল, সরবত, খাসির বিরিয়ানি, ডিম, মাংসের হালিম-সহ নানা পদ। বসে রয়েছেন বেশ কয়েকজন। কেউ আবার দাঁড়িয়ে। রয়েছে অভিনেত্রীর দুই সন্তান। টেবিলের পাশেই হলুদ সালোয়ার-কামিজে সেজে দাঁড়িয়ে পরীমণি। নিজে হাতে খাবার পরিবেশন করেন অভিনেত্রী। জানা গিয়েছে, ওপার বাংলার একটি জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারী সংস্থার খাবারে এই পার্টির আয়োজন করা হচ্ছিল।
এই ইফতার পার্টির ভিডিও দেখে একটাই প্রশ্ন উঁকি দিয়েছে অনুরাগীদের মনে, তবে কি পরীমণিও প্রতিদিনই রোজা করছেন? জানা গিয়েছে, সন্তান ছোট, এখনও স্তন্যপান করে, তাই প্রতিদিন রোজা রাখতে পারছেন না অভিনেত্রী। তবে যে দিন সম্ভব, সে দিন তিনি পালনের চেষ্টা করেন। সে দিন নিষ্ঠার সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন তিনি।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে