সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো ক’দিন আগের কথা৷ সোশ্যাল মিডিয়ায় দগদগে হয়ে উঠেছিল আসিফা ক্ষত৷ কাঠুয়ায় গণধর্ষিতা নাবালিকা যেন আঘাত করেছিল দেশবাসীর চেতনার মর্মমূলে৷ নেটিজেনরা বদলে ফেলেছিলেন প্রোফাইল পিকচার৷ দেওয়ালে দেওয়ালে ঘোরাঘুরি করছিল ‘জাস্টিস ফর আসিফা’ হ্যাশট্যাগ৷ হঠাৎই হাওয়াবদল৷ আসিফার থেকে হাওয়া কেড়ে নিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ের৷ ফের তাঁর কটাক্ষ বা চোখ মারায় মজে গেল নেটদুনিয়া৷
@priyapvarrier is so unbelievably hot in this new #NestleMunch advert.. 😍😍😍 this girl is here to stay & slay 😉😘https://t.co/N9b1d88gsD
Advertisement— Bharat Sahal (@BharatSahal) April 15, 2018
[অবশেষে মিলল সেন্সর বোর্ডের সম্মতি, প্রকাশ্যে ‘পিউপা’র টিজার]
প্রিয়া প্রকাশকে মনে আছে? সামান্য একটা চোখ মারা৷ আর তাতেই গোটা দেশে হিল্লোল৷ বিশেষজ্ঞরা রীতিমতো ময়দানে নেমে পড়েছিলেন সে হিল্লোলের কারণ ও যৌক্তিকতা খুঁজতে৷ সময়ের কারণেই তা খানিকটা থিতিয়েছে৷ তবে এখনও একটাও সিনেমা না করেও রীতিমতো সেনসেশন প্রিয়া প্রকাশ৷ তাঁকে ন্যাশনাল ক্রাসের তকমা দেওয়া হচ্ছে৷ এমনকী তাঁর গান নিয়ে অভিযোগের জল আদালতেও গড়িয়েছে৷ এই প্রিয়া প্রকাশকেই সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে৷ সেখানে যথারীতি জায়গা করে নিয়েছে তাঁর চোখ মারা৷ আর তাতেই আবার মজে গিয়েছে নেটিজেনরা৷ আবার সে ভিডিও শেয়ারও হচ্ছে৷ আর বিশেষণে-প্রশংসায় ভরে উঠছেন প্রিয়া প্রকাশ৷ তাতে অবশ্য আপত্তির কিছু নেই৷ কারণ ভাল লাগলে অভিনেত্রীর প্রশংসা যে কেউ করতেই পারেন৷ তবে যে সময় গোটা দেশ আসিফার বিচার চেয়ে সরব, তখন নেটিজেনদের উত্তেজনার পারদ আবার ঘুরে গিয়েছে প্রিয়া প্রকাশের কটাক্ষে৷ প্রতিবাদের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার মতো ফ্ল্যাটফর্ম৷ তবে এই হাওয়াবদল সেই মাধ্যমের শক্তি নিয়েই যেন প্রশ্ন তুলে দিচ্ছে৷
So beautiful yr
— Kourav Shivam (@KouravShivam3) April 15, 2018
Wow very nice
— Manish kumar (@Manishk06312814) April 14, 2018
[কাঠুয়া কাণ্ডের প্রতিবাদ করে বিদ্রুপের মুখে করিনা, পালটা দিলেন স্বরা]
সর্বশেষ খবর
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক
-
নতুন ফোন কেনার প্ল্যান? জুলাইয়ে ফ্লিপকার্টে চলবে সেল, কবে থেকে শুরু?