সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে খবর এসেছিল, প্রিয়াঙ্কা চোপড়া বিয়ের প্রস্তুতি নিচ্ছেন! খবরটা ফাঁস করেছিলেন নায়িকার মা মধু চোপড়া!
সেই খবর আর তাকে ঘিরে উত্তেজনা একটু প্রশমিত হতেই এবার জানালেন খোদ নায়িকাই, তিনি সম্পর্কে রয়েছেন! প্রেমও করছেন। যদিও কার সঙ্গে চলছে তাঁর প্রাণের খেলা, সেটা কিছুতেই জানাতে চাইছেন না নায়িকা!
তবে, একটু একটু করে হলেও সম্পর্ক নিয়ে মুখ খুলছেন প্রিয়াঙ্কা। তারই এক নতুন কিস্তি এবার ধরা দিল তাঁর জবানবন্দিতে।
সম্পর্ক নিয়ে কী বললেন প্রিয়াঙ্কা?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ঝেড়ে কেশেছেন তিনি। বলেছেন, ”কে বলেছে আমি প্রেম করছি না? কে বলেছে, আমার জীবনে কোনও প্রেমের সম্পর্ক নেই? বরং বাস্তবটা ঠিক বিপরীত! আমি খুব বেশি করেই এক পুরুষের সঙ্গে প্রেমের সঙ্গে রয়েছি! শুধু সম্পর্কটা বড্ড জটিল, তাই এখনই কিছু জানাতে চাইছি না!”
জটিল কেন? প্রিয়াঙ্কা কি রয়েছেন কোনও বিবাহিত পুরুষের প্রেমে? না কি পুরনো প্রেম ফিরে এসেছে আবার? এই জাতীয় দোলাচলতা থেকেই কি নিশ্চিন্ত হয়ে কিছু জানাতে পারছেন না নায়িকা?
প্রশ্নের উত্তর মিলবে যথা সময়েই!
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৪৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের