সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে বেশ কয়েকটা কাটা দাগ৷ কাঁধেও চোট পেয়েছেন৷ যন্ত্রণায় চিৎকার করছেন৷ কী করে এ হাল হল প্রিয়াঙ্কা চোপড়ার?
ক’দিন আগেই কোয়ান্টিকোর দ্বিতীয় পর্ব থেকে কিছু অন্তরঙ্গ দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়৷ সে নিয়ে নানা আলোচনার ঝড় বয়েছিল৷ কিন্তু এবার একেবারে উল্টো দৃশ্য, রীতিমতো চোট পেয়েছে তিনি৷ যেন ঝড় বয়ে গিয়েছে শরীর জুড়ে৷
আসলে দু’টোই অভিনয়৷ ঘনিষ্ঠ দৃশ্যের অন্তরঙ্গতা যেমন অভিনয়, তেমনই এই চোট পাওয়ার দৃশ্যও৷ সম্প্রতি যে ছবি ছড়িয়ে পড়েছে, তাতে বোঝা যাচ্ছে বড়সড় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি৷ পিছনে ধাওয়া করেছে কিছু মুখোশধারী লোক৷ প্রিয়াঙ্কার নিজের হাতেও পিস্তল৷ তবে ছবি দেখে বোঝা যাচ্ছে, প্রিয়াঙ্কাকে কাবু করতে পারেনি মুখোশধারীরা৷ বরং পাল্টা মার যে তিনি দিয়েছেন এমনটাই ইঙ্গিত মিলছে৷ যেমন ঘনিষ্ঠ দৃশ্য তেমন অ্যাকশনেও যে তিনি সমান দড়, প্রিয়াঙ্কা যেন সেটাই দেখিয়ে দিলেন৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?