Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

প্রিয়াঙ্কাকে ছাড়াই প্রকাশিত ‘বেওয়াচ’ পোস্টার

তবে কী প্রিয়াঙ্কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? নাকি গোপনে রাখা হচ্ছে পিগি চপসের লুক? আসল কারণটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০১৬, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০১৬, ১৮:৪০

options
link
প্রিয়াঙ্কাকে ছাড়াই প্রকাশিত ‘বেওয়াচ’ পোস্টার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্যুটিং সময় থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল৷ তবে, ‘বেওয়াচ’-এর প্রথম পোস্টার যখন প্রকাশিত হল, ভারতীয় দর্শকরা নিরাশই হয়েছিলেন৷ কারণ একটাই, পোস্টারে দেখা মেলেনি প্রিয়াঙ্কা চোপড়ার৷ প্রশ্ন অনেকই উঠেছিল৷

তবে কী প্রিয়াঙ্কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? নাকি গোপনে রাখা হচ্ছে পিগি চপসের লুক? আসল কারণটা কী? সূত্রের খবর, প্রিয়াঙ্কাকে নিয়ে আলাদা প্রমোশনাল স্ট্র্যাটেজি রয়েছে ছবির প্রযোজকদের৷ দেশি গার্লের জন্য আলাদা করে পোস্টার ডিজাইন করা হচ্ছে৷ যা স্পেশ্যালি লঞ্চ করা হবে উপযুক্ত সময়ে৷

Advertisement

কোয়ান্টিকোর দ্বিতীয় মরশুমও বেশ ভালই গিয়েছে প্রিয়াঙ্কার৷ তারপরে অস্কার থেকে বিলবোর্ড, সবেতেই নজর কেড়েছেন ভারতীয় সুন্দরী৷ পায়ের তলায় শক্ত জমি নিয়েই প্রবেশ করছেন হলিউড ছবির জগতে৷

‘বেওয়াচ’-এ ভিক্টোরিয়া লিডস-এর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে৷ নেগেটিভ এই চরিত্র প্রথমে পুরুষের জন্যই লেখা হয়েছিল৷ তবে, প্রিয়াঙ্কার ভাগ্যেই শেষমেশ শিঁকেয় ছেড়ে৷ প্রসঙ্গত, বলিউডেও নিজের শুরুটা নেগেটিভ শেড দিয়েই শুরু করেছিলেন পিগি চপস৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.