সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাটমুণ্ডু ২’-এর সম্ভাবনা এখনই নেই৷ ‘টং লিং’-এর সম্ভাবনাও আপাতত বিশ বাঁও জলে৷ তবে রাজ চক্রবর্তী পাড়ি দিয়েছেন অরুণাচল প্রদেশে৷ সেখানেই তিনি ক্যামেরাবন্দি করছেন ‘অ্যাডভেঞ্চার্স অফ জোজো’৷ আর এ ছবির হাত ধরেই টলিউডে হাতেখড়ি হতে চলেছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের পুত্র যশোজিতের৷ সঙ্গে দেখা যাবে ‘সহজ পাঠের গপ্পো’ খ্যাত সামিউল আলমকে৷ দুই খুদেকে নিয়েই নতুন অভিযানে নেমে পড়েছেন রাজ৷
[শাহরুখ-সলমন ম্যাজিকে মুগ্ধ করল ‘জিরো’ নয়া টিজার]
যশোজিৎকে বহুদিন ধরেই চেনেন রাজ৷ জয়জিতের ফেসবুকে নিয়মিত তাঁর ছবি দেখতেন৷ একটা অদ্ভুত সারল্য রয়েছে তার মধ্যে৷ সে কারণেই জোজোর চরিত্রের জন্য তাকেই বেছেছেন পরিচালক৷ নিজের এই অভিযানে জোজো বেড়াতে যায় বড়পাহাড়িতে৷ সেখানে তার বন্ধুত্ব হয় শিবুর (সামিউল) সঙ্গে৷ স্থানীয় মাহুতের ছেলে শিবু৷ রাতদিন তার সঙ্গে বনে ঘুরে বেড়ায় জোজো৷ একদিন দু’জনে বাঘের কঙ্কাল দেখতে পায়৷ হয়তো চোরাশিকারিদের জন্য এই হাল হয়েছে পশুর৷ এমনটা বন্ধ করা দরকার৷ অভিযানে নেমে পড়ে জোজো ও শিবু৷ এরই মধ্যেই বনের সবচেয়ে ভয়ঙ্কর বাঘ চেঙ্গিসের পিছনে পড়ে কুখ্যাত চোরাশিকারি মুনিয়া হাজারি৷ জোজো কি পারবে তাকে বাঁচাতে? উত্তর মিলবে চলতি বছরের বড়দিনের আগে৷ তখনই মুক্তি পাবে এ ছবি৷ ছবিতে রয়েছে রুদ্রনীল ঘোষও৷
[মুক্তির আগেই বিপাকে ‘সঞ্জু’, বিশেষ দৃশ্য নিয়ে অভিযোগ দায়ের সেন্সর বোর্ডে]
চলতি মাসেই লোকেশনে পৌঁছেছে গোটা টিম৷ ছবিতে না থাকলেও হাবি রাজের সঙ্গেই অরুণাচল প্রদেশ গিয়েছেন শুভশ্রী৷ সেখানও কোয়ালিটি টাইম কাটিয়েছেন নবদম্পতি৷ এর মাঝে অবশ্য শুটিংয়ে ফাঁকি নেই৷ ক্যামেরা চলছে…
[শুটিং ভুলে বিশ্বকাপে মেতেছেন টলিউডের নায়করা]
সর্বশেষ খবর
-
আর নয় অতিরিক্ত সময়, টুলু মণ্ডলকে ‘ঘোষিত অপরাধী’ সিলমোহরের প্রক্রিয়া শুরু!
-
বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে ভারত! রপ্তানি ৩ লক্ষ কেজি ইলিশ
-
দৌড়তে গিয়ে প্যান্টেই মলত্যাগ! দুর্গন্ধে বাকি প্রতিযোগীরা উধাও, চ্যাম্পিয়ন হয়ে কী সাফাই মহিলা অ্যাথলিটের?
-
ক্লাসরুমে এসএফআইয়ের কর্মসূচি! প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষাদপ্তর
-
২২ বছর পর মুভ অন, জেলবন্দি ইমরানকে ভুলে কোটিপতিকে বিয়ে জেমিমার