সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এলেন। সোজা চলে গেলেন পাহাড়ে। কাঞ্চনজঙ্ঘার কোলে শুটিং করলেন। ফেরার পথে চলে এলেন শহরে। মিডিয়ার প্রায় অগোচরেই নিজের পছন্দের স্থানে ঘুরে গেলেন। এভাবেই কলকাতা সফর সারলেন রজনীকান্ত। তর্কাতীতভাবে যিনি দাক্ষিণাত্যের একমাত্র তালাইভা।

[সঞ্জয় দত্ত অপরাধী, বায়োপিককে তুলোধোনা সংঘের মুখপত্র ‘পাঞ্চজন্য’-এ]
দক্ষিণী চলচ্চিত্রের জগতে রজনীকান্তের ছবি মানেই দর্শকদের কাছে যেন উৎসব। হলের পাশে থাকে বিশাল ব্যানার। দুধ দিয়ে যার অভিষেক করানো হয়। পরানো হয় শ্রদ্ধার মালা। তুমুল এই জনপ্রিয়তাই যেন আরও বেশি করে মানুষের কাছে নিয়ে এসেছে রজনীকে। সে কারণেই তিনি সম্প্রতি রাজনীতির পথ বেছে নিয়েছেন। তবে ছবিতে অভিনয়ের পালাও চলছে সমানতালে। বক্স অফিসে ভাল সাড়া পেয়েছে রজনীর ‘কালা’। এর মধ্যেই আবার ‘২.০’-র মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। ৫০০ কোটি বাজেটের সিনেমাটি মুক্তি পাবে নভেম্বর মাসের ২৯ তারিখ। ইতিমধ্যেই নিজের নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন রজনীকান্ত। তারই প্রথম পর্বের শুটিংয়ের জন্য দার্জিলিংয়ে এসেছিলেন সুপারস্টার।

[বহুতল থেকে মরণঝাঁপ ‘অব তক ছপ্পন’ খ্যাত চিত্রনাট্যকারের]
খবর আগে থেকেই ছিল। সেই অনুযায়ী কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল শৈলশহরে। নির্বিঘ্নেই শুটিং সারেন তালাইভা। কিন্তু ফিরে যাওয়ার পথে শহর কলকাতায় একটু না ঘুরে গেলে কি হয়? বাংলার টানেই তিলোত্তমায় এলেন রজনী। এসেই চলে গেলেন নিজের পছন্দের স্থানে। বেলুড় মঠ বরাবর থালাইভার পছন্দের স্থান। মঙ্গলবার সন্ধ্যায় আরতি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মঠে উপস্থিত হন রজনী। দর্শনও করেন। এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজির সঙ্গে দেখা করেন। দু’জনের মধ্যে কিছুক্ষণ কথোপকথনও হয়। উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। রজনীর সঙ্গে ফ্রেম শেয়ার করার এ সুযোগ ছাড়েননি তিনি।
প্রায় ঘণ্টা খানেক দক্ষিণী সুপারস্টার মঠে ছিলেন বলে জানা গিয়েছে। রাত আটটা নাগাদ চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে করে উপহার হিসেবে নিয়ে যান বেলুড় মঠ কর্তৃপক্ষের উপহার হিসেবে দেওয়া বিবেকানন্দর কিছু বই।
[মেয়ে সারার সঙ্গে একই ছবিতে সইফ! কী বললেন অভিনেতা?]
সর্বশেষ খবর
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
-
আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন