সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রেক্ষাগৃহ গমগম করবে গোবিন্দা…গোবিন্দা…গোবিন্দা শব্দে৷ ফের ‘সাম দাম দণ্ড ভেদ’ মন্ত্র চিড়ে হাত নাড়াতে নাড়াতে স্ক্রিনে প্রবেশ করতে দেখা যাবে বলিউডের অ্যাংরি ম্যানকে৷
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন কোন ছবি নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ৷ সুপারহিট ‘সরকার’ ও ‘সরকার রাজ’-এর পর ফের হল কাঁপাতে আসছে ‘সরকার থ্রি’৷ প্রায় আট বছর পর গাঁটছড়া বাঁধছেন বলিউডের সুপারহিট অভিনেতা-পরিচালক জুটি অমিতাভ বচ্চন ও রামগোপাল বর্মা৷ সব ঠিকঠাক থাকলে আগামী বছরই মুক্তি পেতে চলেছে সরকার-এর তৃতীয় পার্ট৷
পরিচালক জানাচ্ছেন, প্রথম দু’টি ছবির চেয়ে এবারের অমিতাভ হবেন আরও বেশি রাগী৷ আর এটাই ছবির ইউএসপি৷ ‘সরকার থ্রি’-তে বিগ বি ধরা দেবেন ‘অ্যাংরিয়র ম্যান’ হিসেবে৷ আর কে কে রয়েছেন ছবিতে? কানা ঘুষো শোনা যাচ্ছিল, গোটা বচ্চন পরিবারকেই নাকি ফের দেখা যাবে এই ছবিতে৷ কিন্তু রাম গোপাল বর্মা সাফ জানিয়ে দিয়েছেন, অভিষেক বা ঐশ্বর্য রাই বচ্চন কেউই ছবিতে থাকছেন না৷ তবে বিগ বি-র পাশে কাকে অভিনয় করতে দেখা যাবে? পরিচালক বলছেন, খুব তাড়াতাড়ি বাকি অভিনেতাদের নাম টুইট করে জানাবেন তিনি৷ গত ২৬ তারিখ ছবির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার কথা থাকলেও তার দিন পিছিয়ে দেওয়া হয়েছে৷ বলাই বাহুল্য, বিগ বি-কে ফের একবার সুভাষ নাগরের চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা৷
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন