Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bihar

দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মুজফ্‌ফরপুরের একটি হাসপাতালের আইসিইউয়ে আচমকা আগুন লেগে যায়। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢাকা গোটা এলাকা। ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১২:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১২:২৫

options
link
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪ zoom
বিধ্বংসী আগুন বিহারের হাসপাতালে। ছবি: সংগৃহীত।

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা কাটার আগেই এবার বিধ্বংসী আগুন বিহারের (Bihar) হাসপাতালে। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মুজফ্‌ফরপুরের একটি হাসপাতালের আইসিইউয়ে আচমকা আগুন লেগে যায়। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢাকা গোটা এলাকা। ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসাপাতালের ছ’তলায় আইসিইউতে আগুন লেগে গিয়েছিল। ধোঁয়ায় ভরে যায় আইসিইউ। প্রায় ২০ জন রোগীকে উদ্ধার করা হয়। তবে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যেই অধিকাংশই অগ্নিদগ্ধ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

কিন্তু কী কারণে এই আগুল লাগল? প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরেই কারণেই এই অগ্নিকাণ্ড। যদিও সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা। মুজফ্‌ফরপুর দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে বলেন, “আমরা আইসিইউ থেকে ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করি। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাকিদের নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.