সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা না ক্যাটরিনা? এই নিয়ে জুনিয়র কাপুরের মনে যে একটা দোটানা ছিলই তা কারও চোখ এড়ায়নি। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে থাকার সময়ও রণ বারবার ছুটে গিয়েছেন প্রাক্তন প্রেমিকা দীপিকার কাছে। বন্ধুত্বের অছিলায় একসঙ্গে বহুবার দেখা গিয়েছে রণ-দীপিকা এক্স ফ্লেমকে। শুধু তাই নয়, চলতি বছরে ক্যাটরিনার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার পরও রণকে দেখা গিয়েছিল দীপিকার সঙ্গে চুটিয়ে পার্টি করতে।
সকলে তো ভেবে নিচ্ছিলেন রণবীর আর দীপিকা মনে হয় আবারও একসঙ্গে জুটি হিসাবে ফিরতে চলেছেন। কিন্তু যথারীতি আবারও ভোলবদল রণবীরের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে ক্যাট এবং দীপিকার মধ্যে একজন বেছে নিতে বলায়, তিনি অবলীলাক্রমে বেছে নিলেন ক্যাটরিনাকে। যুক্তি হিসাবে তিনি নাকি বলেছেন, ক্যাটরিনা তাঁর জীবনে অনেক পজিটিভ ভাবনা নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, ক্যাটরিনা রণবীরকে জীবনের অনুপ্রেরণা যুগিয়েছেন বলেও সাক্ষাৎকারে জানান রণ। এই সাক্ষাৎকারের বিষয়ে ক্যাট এবং দীপিকা জানেন তো?
সর্বশেষ খবর
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’