সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি৷ লুকোছাপা করা তাঁর স্বভাবেই নেই৷ কারণ তাঁর নাম রণবীর সিং৷ একগাল দাড়ি, পাকানো গোঁফ আর ঢেউ খেলানো চুল, চোখে কাজল পরেই আজকাল সব জায়গায় যাচ্ছেন৷ কিন্তু টুঁ শব্দটি করছেন না৷ কারণ পরিচালকের কড়া নির্দেশ৷
[কবর খুঁড়ে দেহ নিয়ে পালাল কারা? তুলকালাম গোরস্থানে]
পরিচালক সঞ্জয়লীলা বনশালির নির্দেশেই একটু হলেও নিজের বিন্দাস মেজাজ থেকে সংযত হয়েছেন রণবীর৷ এমনকী যেই রণবীরকে এতদিন দীপিকার হাত শক্ত করে ধরে সব জায়গায় ঘুরতে দেখা যেত৷ তিনি নাকি সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশনে সামিলই হননি৷ কারণ পরিচালকের কড়া নির্দেশ রয়েছে ছবির অফিশিয়াল প্রচারের শুরু আগে যেন দুই জনকে পাপারাজ্জির সামনে একদম একসঙ্গে দেখা না যায়৷
[নদী থেকে উদ্ধার হল আমেরিকার প্রথম মুসলিম মহিলা বিচারপতির দেহ]
‘পদ্মাবতী’ নিয়ে এমনিতেই রাখডাকের অন্ত নেই সঞ্জয়ের৷ তিনি নাকি চান না পুরো ছবি তৈরি করার আগে কোনও চরিত্রের লুক বাইরে যাক৷ কিন্তু সেটাই নাকি হয়েছে৷ ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে পর্দার আলাউদ্দিন খিলজি অর্থাৎ রণবীর সিংয়ের ফার্স্টলুক৷

যদি এই লুকই সত্যি হয় তাহলে এই ছবি দিয়েই কেরিয়ারের আরও একধাপ উঠে যেতে চলেছেন রণবীর৷ ড্যাশিং রণবীরের বাদশাহী মেজাজের এই লুক বলিউডের অনেক হ্যান্ডসাম হাঙ্ককে কমপ্লেক্স দিতে বাধ্য৷ একই সঙ্গে দীপিকার ‘বয়ফ্রেন্ড’ ভাগ্য নিয়েই অনেক মহিলারই ঈর্ষা বাড়তে পারে৷
[৩৩ বছর আগে আজকের দিনেই সিয়াচেনের দখল নিয়েছিল ভারত]
প্রসঙ্গত, শুটিংয়ের শুরু থেকেই নানা বাধার সম্মুখীন সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’৷ প্রথমে রাজস্থানের কর্ণি সেনার হাতে আক্রান্ত হতে হয়েছে তাঁকে৷ যার জেরে একদফা বন্ধ করছে হয়েছে ছবির শুটিং৷ আবার মহারাষ্ট্রের শুটিং ফ্লোরেও তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ তবে ছবির কাজ এগিয়েই গিয়েছেন পরিচালক৷ কেন? তা রণবীরের এই লুকেই স্পষ্ট৷
[সঞ্জয় না রণবীর! নতুন লুকে একেবারেই চেনার উপায় নেই]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!