সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড মানেই গ্ল্যামার৷ আর গ্ল্যামার থাকলে শাটারবাগদের ভিড় তো থাকবেই৷ এই নিয়েই ঘটে গেল বিপত্তি৷ তাও আবার বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে৷
[পণ্য রপ্তানিতে এবার চিনকে টক্কর দিতে চায় রামদেবের পতঞ্জলি]
বুধবার ঘটনার সূত্রপাত হয় আলিয়া ভাটের জন্মদিনকে কেন্দ্র করে৷ ‘ডিয়ার জিন্দেগি’র নায়িকাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন কিং খান৷ আর সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমে যায় মিডিয়ার৷ ভিড়ে ঠেলাঠেলিতে এক সংবাদমাধ্যমের ক্যামেরাম্যানের পায়ের উপর দিয়ে চলে যায় শাহরুখের গাড়ির চাকা৷ হুলুস্থুল কাণ্ড বেঁধেই গিয়েছিল প্রায়, কিন্তু পুরোটা সামাল দেন এসআরকে নিজে৷ সঙ্গে সঙ্গে নিজে গাড়ি থেকে নেমে ক্যামেরাম্যানকে দেখতে ছুটে আসেন৷ তাঁর পায়ে লেগেছে দেখে নিজের গাড়ি করে নিয়ে গিয়ে ভর্তি করেন হাসপাতালে৷ শুধু তাই নয়, চিকিৎসার যাবতীয় খরচ মিটিয়ে তাঁর সুস্থতার খবর নিয়েই বাড়ি যান৷
[ট্রেলারেই বাজিমাত করল ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’]
শোনা গিয়েছে, নতুন কাজে যোগ দিয়েছিলেন ওই ক্যামেরাম্যান৷ তাই এসআরকে’র ছবি তোলার উৎসাহে গাড়ির একটু বেশিই কাছাকাছি চলে যান৷ তবে বলিউড বাদশার এই সৌজন্যে অভিভূত তিনি৷
[পরবর্তী রাষ্ট্রপতি কি আদবানী? জল্পনা তুঙ্গে]
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর