সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও দিয়ে প্রায়শই নায়িকাদের হেনস্তার মুখে পড়তে হয়৷ তা নিয়ে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া৷ তবে কোনওকিছুই শুধরোয় না৷ কটাদিন পরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়৷ এই ঘটনার সাম্প্রতিক শিকার হলেন নিয়া শর্মা৷ অনলাইনে নাচের ভিডিও পোস্ট করে নেটিজেনদের থেকে তাঁকে এ কথা শুনতে হল৷ যদিও তার যোগ্য জবাবও দিয়েছেন নায়িকা৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন নিয়া৷ কমেন্টে কেউ তাঁকে পর্নস্টার বলেন৷ এহেন মন্তব্য দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেত্রী৷ তিনি জানান, মত্ত অবস্থার ভিডিও তিনি যে পোস্ট করেছেন তা তো নয়৷ তাঁর একটা কাজেরই ভিডিও দেওয়া হয়েছে৷ তাহলে কেন এ ধরনের সমালোচনা? তাঁর মতে, তিনি তো প্রচারের আলো পাওয়ার জন্য এমনটা করেননি৷ করেছেন তাঁর কাজের কথা জানাতে৷ তা সত্ত্বেও কেন এই ধরনের মন্তব্য, প্রশ্ন অভিনেত্রীর৷ তাঁর আক্ষেপ যে, তাঁকে এখন পুরো ঘটনাটির ব্যাখ্যা দিতে হচ্ছে৷
তবে শুধু এটুকু বলেই চুপ থাকেননি নিয়া৷ এর কড়া জবাবও দিয়েছেন৷ আরও একটি ভিডিও তিনি পোস্ট করেছেন৷ জানিয়েছেন, আবার একবার একজন নারীকে পতিতা বলা হবে কি? পাশাপাশি তাঁর মন্তব্য, যদি কেউ সামনে তাঁকে এ কথা বলতেন, তবে তিনি উত্তমমধ্যম দিয়েই তার জবাব দিতেন৷
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার