সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন সিনেমাতেই নানা রূপে ধরা দেন তিনি৷ নিজেকে ভেঙে গড়ে নতুন নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হওয়াই তাঁর লক্ষ্য৷ এবারও একই ঘটনা ঘটল৷ এবার তিনি ফিরিঙ্গির সাজে দর্শকদের মন জয় করতে বদ্ধপরিকর৷ ‘ঠাগস অফ হিন্দোস্তানে’ বিগ বি, ফতিমা সানা শেখ, লয়েড ওয়েন, সুরাইয়ার পর এবার ফিরিঙ্গির মোশন পোস্টার প্রকাশ্যে এল৷ এই সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই৷ মিস্টার পারফেকশনিস্টের লুকের পর মোশন পোস্টার সিনে-অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে৷
[ফাঁস আমির-ক্যাটরিনার ‘ঠাগস অফ হিন্দোস্তান’ লুক, তোলপাড় নেটদুনিয়া]
পরনে সবুজ রংয়ের ফিরিঙ্গি জ্যাকেট, মাথায় লাল টুপি, চোখে চশমা, কোমরে সুরার পাত্র৷ এই পোশাকেই ঘোড়ার পিঠে চড়ে সেলাম করতে করতে ঢুকছেন তিনি৷ তাঁর লুক দেখে চমকে গিয়েছেন সকলেই৷ আমির খানের এই লুক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনাও৷ নিজেই সোশ্যাল সাইটে এই পোস্টার প্রকাশ করেন আমির৷ তিনি লেখেন, ‘‘আমি হলাম ফিরিঙ্গি, আমার মতো মানুষ এই পৃথিবীতে আর কোথাও পাবেন না। ‘সত্যি’ হল আমার দ্বিতীয় নাম। আর ভরসা দেওয়াই আমার কাজ। ঠাকুমার নামে শপথ করে বলছি!!!’’
[বাবা হলেন নীল, কন্যাসন্তানের জন্ম দিলেন রুক্মিণী]
মিস্টার পারফেকশনিস্ট সোশ্যাল সাইটে যে ভিডিওটি ব্যবহার করেছেন সেটিতে প্রথমে একটি জাহাজ দেখানো হয়েছে৷ ব্রিটিশ পতাকা থেকে বিস্ফোরণের পর ফিরিঙ্গির কোমরে ঝোলানো ওই সুরার বোতলে শেষ হয় ভিডিওটি৷ এই পোস্টার থেকে ‘‘ঠাগস অফ হিন্দোস্তান’’-এ তাঁর চরিত্রের কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন সিনে অনুরাগীরা৷ ছবি মুক্তি ৮ নভেম্বর৷ একে একে সকলের লুক ইতিমধ্যেই মন কেড়েছে৷ তাই কত তাড়াতাড়ি সিনেমাটি দেখতে পারেন, সেই অপেক্ষাতেই আপাতত দিন গুনছেন দর্শকরা৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?