সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা দেখা যাচ্ছে, জলেও হেসে-খেলে আগুন লাগিয়ে দিতে পারেন এই মেয়ে!

এখন অবশ্য চার দিকে তাঁরই জয়জয়কার! লাস্যময়ী অবতার হোক বা ভাবগম্ভীর চরিত্র- ওয়ান শটেই ওকে করে দিচ্ছেন রিচা চড্ডা।

তার মাঝেই এবারের মরশুমটাকে আরও গরম করে তুললেন নায়িকা।

দোষের মধ্যে রিচা নেমেছিলেন সুইমিং পুলে। পুল জলে কুল খেলায় ব্যস্ত ছিলেন তিনি। হরেক বিকিনি শরীরে নিয়ে চলছিল ম্যাক্সিম পত্রিকার জন্য তাঁর বিশেষ ফটোশুট।

মে মাসে ম্যাক্সিম-এর কভারও তাই সেজে উঠেছে রিচার এই বিশেষ বিকিনি শুটের ছবিতেই। দেখা যাচ্ছে, রাতের কালো মায়া উঠে এসেছে তাঁর জলপোশাকে। সুইমিং পুলের জল থেকে তাঁর উঠে আসা লজ্জা দিচ্ছে অপ্সরাদেরও!

এখানেই শেষ নয়। এছাড়াও রিচাকে দেখা গিয়েছে নিয়ন সবুজ রঙা হল্টার-নেক বিকিনিতে। সঙ্গে সঙ্গত করছে গাঢ় নীলের ইশারা। ভিজে চুলে, জলের মধ্যে পালকের মতো ভেসে রয়েছেন তিনি।

মেক-আপেও রয়েছে দহন-দিনের ইঙ্গিত। ভাল করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, মেক-আপের সাহায্যে হালকা রোদতপ্ত করে তোলা হয়েছে নায়িকার গায়ের রং।

সাধে কী আর মরশুম এত প্রখর তপ্ত হয়ে উঠেছে!
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক