Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

প্রিয় ‘চাঁদনি’কে কেন ‘বডি’ বলা হচ্ছে? বেজায় ক্ষুব্ধ ঋষি কাপুর

শ্রীদেবীর মৃত্যুতে রাগে-শোকে দিশেহারা ঋষি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৮, ২২:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৮, ২২:৫৪

options
link
প্রিয় ‘চাঁদনি’কে কেন ‘বডি’ বলা হচ্ছে? বেজায় ক্ষুব্ধ ঋষি কাপুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিশেহারা সিনেপাড়া। কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না তিনি আর নেই। অসংখ্য ফ্যান, বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনকে শোকস্তব্ধ করে বিদায় নিয়েছেন বলিউডের ‘চাঁদনি’। এই দুঃস্বপ্নের কালো দিনে, নিজের ট্যুইটার প্রোফাইল পিকচার সরিয়ে অন্ধকারময় করে দিলেন ঋষি কাপুর। কারণ কোনওভাবেই প্রিয় অভিনেত্রী তথা প্রিয় সহকর্মীর এই আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি।

[  শ্রীদেবীর মৃত্যুর ব্যাখ্যা দিতে সোজা বাথটবে! নেটদুনিয়ায় খোরাক সাংবাদিক ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবারই তাঁর পরিবারের প্রতি সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছিলেন তিনি। কিন্তু পরে হঠাৎই রেগে যান এই অভিনেতা। টুইটারে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান ‘কয়েক মুহূর্তের মধ্যে শ্রীদেবী ‘বডি’ হয়ে গেল কীভাবে? সব টেলিভিশন চ্যানেল রিপোর্টে বলছে, মুম্বইয়ে বডি নিয়ে আসা হবে! তাঁরা কি ভুলে গেলেন তিনি একজন খ্যাতনামা অভিনেত্রী? আমরা কি তবে মানুষকে তাঁর প্রাপ্য সম্মানটুকুও দিতে ভুলে গেলাম?’

[জটিলতার অবসান, শ্রীদেবীর মরদেহ দেশে ফেরানোর ছাড়পত্র দিল দুবাই]

শ্রীদেবীর মৃত্যুর পর শোকে তিনি এতটাই বিহ্বল হয়ে গিয়েছেন যে, বর্তমানে তিনি প্রায় দিশেহারা। কথায় কথায় তাঁর প্রিয় অভিনেত্রীকে নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি শ্রী-এর সঙ্গে ‘চাঁদনী’ ‘নাগিন’-এর মতো সিনেমায় কাজ করেছি। সত্যি কথা বলতে ওর মতো পেশাদার অভিনেত্রী আমি খুব কম দেখেছি। আমায় যদি বলতে বলেন, তবে আমি বলব শ্রী তো শুধু একা নয়, দক্ষিণের অভিনেত্রীদের মধ্যে রেখা বা হেমামালিনীর সঙ্গেও আমি কাজ করেছি। কিন্তু শ্রীদেবীর মতো কাজের খুঁটিনাটি অনেকেই বুঝত না। আর তাই শ্রীকে আমি শুধু সহ-অভিনেত্রী হিসেবে ভালবাসি না, ওঁকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি। আর সেই শ্রদ্ধার পরিমাণ ঠিক কতটা তা আমি ভাষায় ইচ্ছা করলেও প্রকাশ করতে পারব না।’

 চাঁদনি এসেও এল না তাঁর জীবনে… ]

তিনি আরও জানিয়েছেন, ‘মিস্টার ইন্ডিয়া’ বা ‘চাঁদনী’-র মতো ছবি করার পর শ্রীদেবী এদেশে একজন ষ্টারে পরিণত হয়েছিল। তবু ওঁকে কোনওদিন ষ্টারসুলভ আচরণ করতে দেখিনি। এত নম্রভদ্র নায়িকা বলিউডে কোনওদিন আসেনি এবং আর কোনওদিন আসবে বলেও আমার মনে হয় না।’

[সম্ভবত খুন করা হয়েছে শ্রীদেবীকে, বিস্ফোরক দাবি সুব্রহ্মণ্যম স্বামীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.