Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬

ফিরছে রাগিনি ‘এমএমএস’, সানি লিওনের বদলে এবার নায়িকা কে জানেন?

বাঙালিরা এই তথ্যটি জানলে খুশিই হবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৭, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৭, ১৬:০৯

options
link
ফিরছে রাগিনি ‘এমএমএস’, সানি লিওনের বদলে এবার নায়িকা কে জানেন? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাগিনি এমএমএস’। ২০১১ সালে শুরু হয়েছিল ভয় ও যৌনতার এই যাত্রা। পর্দায় এই অদ্ভুত রসায়ন ফুটিয়ে তুলেছিলেন রাজকুমার রাও এবং ক্যায়নাজ মোটিভালা। আনকোরা জুটি থাকা সত্ত্বেও বক্স অফিসে হিট তকমা জুটিয়ে নিয়েছিল প্রযোজক একতা কাপুরের সেই ছবি। ফল ‘রাগিনি এমএমএস ২’। ২০১৪ সালে মুক্তি পাওয়া সে ছবির অন্যতম আকর্ষণ ছিলেন সানি লিওন। সঙ্গে সাহিল প্রেম ও প্রবীন দাবাসের মতো অভিনেতারা থাকলেও সানির টানেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন দর্শকরা। তাই ‘রাগিনি’র দ্বিতীয় সফরও বেশ সুখকর ছিল প্রযোজক একতার কাছে।

[কেমন ছিল ক্যাটরিনার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য শুটের অভিজ্ঞতা? ফাঁস করলেন গুলশন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাই নিজের এই জনপ্রিয় ভেঞ্চারকেই এবার ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের কাছে নিয়ে আসছেন প্রযোজক। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? প্রশ্নের উত্তরে প্রযোজকের যুক্তি, পর্দা বড় হোক বা ছোট তাতে অনেক বাধ্যবাধকতা থাকে। এমন অনেক কাহিনি থাকে যা সব বয়সের দর্শকদের বলা যায় না। ছোটপর্দার দর্শকরা বাড়িতে দেখতে অস্বস্তি বোধ করেন। আর বড়পর্দায় সিবিএফসির খবরদারিতে অর্ধেক দৃশ্য বাদই দিয়ে দিতে হয়। সে কারণেই ‘রাগিনি এমএমএস’কে এবার তাঁর ওয়েব চ্যানেল ‘অল্ট বালাজি’র মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিতে চান তিনি।

[বিতর্কিত সেলফি, টুইটারে ট্রোলড হয়ে পোস্ট ডিলিট করলেন প্রিয়াঙ্কা]

তবে মায়ানগরীর সিনে দুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে নয়া এই ওয়েব সিরিজে সানি লিওনের সৌন্দর্য থেকে বঞ্চিত হতে পারেন দর্শকরা। তবে বাঙালি দর্শকদের নাকি তাতে লাভই হতে চলেছে। কারণ সানির বদলে নাকি এক বঙ্গ-সুন্দরীকে মনে ধরেছে একতা কাপুরের। আর তিনি হলেন রিয়া সেন। শোনা যাচ্ছে, রিয়াকেই ওয়েব সিরিজের নায়িকা হিসেবে বেছেছেন প্রযোজক। কথাবার্তা পাকা হয়ে গেলেই শুরু হয়ে যাবে শুটিংয়ের কাজ।

hqdefault (1)

[দুই সঙ্গিনীকে নিয়ে দিব্যি ঘরসংসার করছেন এই যুবক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.