সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের বিজেপি যোগ নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই তোলপাড় নেটভুবন। অভিযোগ, ভোটবাক্সে প্রভাব ফেলতে নির্বাচনের প্রাক্কালে বাংলার নেটপ্রভাবীদের পিছনে লক্ষ লক্ষ টাকা ঢেলেছে সংশ্লিষ্ট রাজনৈতিক শিবির। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে বিজেপির জমা দেওয়া রিপোর্টেই উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। কোন ইনফ্লুয়েন্সরকে কত টাকা দেওয়া হয়েছে? সেই খতিয়ান আপাতত নেটভুবনের আতশকাচে। আর সেখানেই জ্বলজ্বল করছে আরজে প্রিয়াঙ্কা (RJ Priyanka) নাম। যার জেরে বিতর্কে জড়িয়েছেন শিলিগুড়ির ভূমিকন্যা। উত্তরোত্তর কটাক্ষ, সমালোচনার মাঝে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা।
‘আপনাদের বিশ্বাসের সঙ্গে খেলেছি? কীভাবে? আমি প্রথমত, এমন কোনও উস্কানিমূলক ভিডিও বানাইনি, যেখানে বলা হয়েছে বিজেপিকে ভোট দিন…’
আরও পড়ুন:
ব্যক্তিবিশেষে রাজনৈতিক মতামত থাকা অস্বাভাবিক নয়। কেউ তা প্রকাশ্যে বলেন, কেউ গোপনই রাখেন। তবে ইনফ্লুয়েন্সরদের দায়িত্ব সমাজের আর পাঁচজনের থেকে তুলনামূলক বেশি। কারণ, তাঁদের মতামত অনেকক্ষেত্রে জনমতকে প্রভাবিত করে। আর সেই প্রেক্ষিতেই গেরুয়া শিবিরের খতিয়ান প্রকাশ্যে আসার পর থেকে ‘বিজেপির পা চাটা’ বলে উত্তরোত্তর কটাক্ষের শিকার হতে হচ্ছে আরজে প্রিয়াঙ্কাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে, সংশ্লিষ্ট ইস্যুতে এবার মুখ খুলতে বাধ্য হলেন শিলিগুড়ির নেটপ্রভাবী। নিন্দুকদের উদ্দেশে প্রিয়াঙ্কার প্রশ্ন, ‘১৫ লাখ, ১৫ লাখ লিখে কমেন্ট সেকশন ভরিয়ে দেওয়া লোকদের কাছে জানতে চাই আপনারা কি জানেন? আমার কোন পোস্ট বা ভিডিওতে বিজেপিকে হাইলাইট করে কোন পোস্ট করা হয়েছে? বা তৃণমূলকে বাজে মন্তব্য করা হয়েছে? কিংবা ভোটপ্রচার করা হয়েছে? আমার সেরকম কোনও ভিডিও দেখেছেন?’ এখানেই অবশ্য থামেননি তিনি।
‘বিকশিত ভারত প্রোগ্রামের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বন্দে ভারত ট্রেনটা যখন লঞ্চ করা হয় সেসময়ে একটা ভিডিও করেছিলাম। যেখানে…’

আরজে প্রিয়াঙ্কার সংযোজন, ‘আমি কারও কাছে ঘুষ নিয়েছি? না চুরি করেছি? লোকে এমন বলছে যেন রাজ্য বেচে দিয়েছি! কোন ভিডিও দেখে আপনাদের মনে হচ্ছে রাজ্য বেচে দেওয়া হয়েছে? দয়া করে জানান। আপনাদের বিশ্বাসের সঙ্গে খেলেছি? কীভাবে? আমি প্রথমত, এমন কোনও উস্কানিমূলক ভিডিও বানাইনি, যেখানে বলা হয়েছে বিজেপিকে ভোট দিন বা বিজেপি ভালো, বা বিজেপিকে আমি সমর্থন করি, দেখেছেন কি? পাবেন না। কারণ আমি বানাইনি।’ এরপর অমিত শাহর সঙ্গে ভাইরাল ছবি নিয়েও মুখ খোলেন ইলফ্লুয়েন্সর।
প্রিয়াঙ্কার দাবি, ‘যে ছবি পোস্ট করা হচ্ছে, সেটা ভোটের পরে জুন মাসের। ‘বিকশিত ভারত’ প্রোগ্রামের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বন্দে ভারত ট্রেনটা যখন লঞ্চ করা হয় সেসময়ে একটা ভিডিও করেছিলাম। যেখানে ট্রেনের সুযোগ-সুবিধে, ট্রেনের ফিচারস নিয়ে কথা বলা হয়েছিল। আর ছিল বাজেট নিয়ে কথা। সেখানে যে-যে ভালো উদ্যোগগুলো নেওয়া হবে লেখা ছিল, সেটাই বলেছি। পা চাটা? কে পা চাটল? এখানে পা চাটার কি হল? এটা খুব নরমাল প্রমোশন। যেখানে কাউকে উসকানো হয়নি, কাউকে আঘাত করা হয়নি, কারও ভাবমূর্তি নষ্ট করা হয়নি। কোন পার্টির নামও নেওয়া হয়নি। কোনও ধর্ম নিয়েও কিছু বলিনি। আমি আমার সীমারেখা জানি, তাই অতটুকুই করেছি যতটুকু করলে কারও ক্ষতি হবে না। আজ অবধি কখনও বেটিং অ্যাপ, গেমিং অ্য়াপের প্রচার করিনি। সেটাতেও তো অনেক টাকা পাওয়া যায়।’ প্রিয়াঙ্কা এও জানান যে, ১৫ লক্ষ বলে টাকার যে পরিমাণ লেখা, সেটা ভুল। অতঃপর তিনি যে টাকা নিয়েছেন সেটায় সিলমোহর বসালেও কত টাকা পেয়েছেন? সেকথা জানাননি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না