সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বজরঙ্গি ভাইজান-এর মুন্নিকে নিশ্চয়ই মনে আছে? মনে না থাকার কোনও কারণও নেই৷ ছবিতে কোনও কথা না বলেই কোটি কোটি সিনেপ্রেমীর মন জয় করে নিয়েছিল মিষ্টি মুখের ছোট্ট হর্ষালি মালহোত্রা৷ সলমন খানের স্টারডমকে রীতিমতো টেক্কা দিয়েছিল বি-টাউনের এই খুদে অভিনেত্রী৷ অনস্ক্রিনে ঝড় তোলার পর ‘মামা-ভাগ্নি’র অফস্ক্রিন সম্পর্কও আরও মজবুত হয়েছে৷ বছর ঘুরে গেলেও নানা দুষ্টু-মিষ্টি কারণে হামেশাই সংবাদের শিরোনামে থাকে সে৷ সোশ্যাল মিডিয়ায় এখন হর্ষালির ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়৷ সলমন-মুন্নি জুটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল৷ ফের একসঙ্গে কাজ করতে চলেছে মামা-ভাগ্নি৷
না, আপাতত ‘বজরঙ্গি ভাইজান পার্ট টু’ আসার কোনও খবর নেই৷ আসলে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছে হর্ষালি ও তার সলমন আঙ্কল৷ দাবাং খানের সঙ্গে শুটিং করার খবরটি হর্ষালি নিজেই জানিয়েছে৷ ফেসবুকে সলমনের সঙ্গে একটি ছবি পোস্ট করে সে লিখেছে, “সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ৷ খুব তাড়াতাড়ি আসছি!”
তিনঘণ্টার লম্বা ছবিতে হয়তো এখনই সলমন ও হর্ষালিকে দেখা যাবে না৷ তবে টিভি খুললেই এই জুটিকে দেখতে পাওয়ার মজাই বা কম কীসের?
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?