সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক ও সলমন খান৷ দুই-ই প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে৷ ধর্ষণ বির্তকের পর রণবীরের মাথায় চেয়ার ভাঙার ইচ্ছার এই সারিতে নতুন সংযোজন ভাইজানের ‘ফ্লাইট মিস’৷
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুর দেড়টায়৷ মুম্বই থেকে দিল্লি যাচ্ছিলেন সলমন৷ ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরে পৌঁছেও গিয়েছিলেন সময় মতোই৷ হাতে সময় থাকায় ভিআইপি লাউঞ্জে বিশ্রাম নিতে চলে যান তিনি৷ সেখানেই সময় কাটাতে এতটাই বিভোর হয়ে যান যে বারবার ফ্লাইট ছাড়ার ডাক তাঁর কানে পৌঁছে উঠতে পারে না৷
শেষ ডাকের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিমানের দিকে অগ্রসর হন ভাইজান৷ কিন্তু, কর্মীরা তাঁকে বাধা দেন৷ প্রত্যাখ্যাত হয়ে নাকি বেশ রেগে যান সলমন৷ নিজের সুপারস্টার হওয়ার হাজার ফিরিস্তিও দেন৷ কিন্তু, বিমানকর্মীরা তাঁকে সাধারণ যাত্রীদের মতোই ফিরে যেতে অনুরোধ করেন৷ শেষমেশ বিমানসংস্থা সলমনকে পরের ফ্লাইটের টিকিট দিলে বিষয়টির নিষ্পত্তি হয়৷

সর্বশেষ খবর
-
নবান্নে শুভেন্দু-অশ্বিনী বৈঠকে কাটল জট, অবশেষে কাজ শুরু হাওড়ার বামনগাছি রেলব্রিজের
-
এবার কি টেস্ট দলেও সুযোগ? ‘নিয়মিত প্র্যাকটিস করছি’, আত্মবিশ্বাসী বৈভব
-
পারফরম্যান্স নয়, টি-টোয়েন্টি দল থেকে অন্য কারণে বাদ শুভমান! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
নাবালিকাকে ধর্ষণের পর মাথা কেটে খুন, ১৯ দিনের মাথায় দোষী দম্পতিকে ফাঁসির নির্দেশ আদালতের
-
‘স্বপ্ন দেখা বন্ধ করুন’, পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে আমেরিকাকে চোখ রাঙাল কিমের দেশ