সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সবে জেল থেকে বেরিয়ে একটু থিতু হয়েছিলেন৷ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার বলিউডে নতুন ইনিংস শুরু করেছিলেন৷ শুটিংও শুরু হয়ে গিয়েছিল৷ কিন্তু শুরুতেই ফের বিতর্কে জড়িয়ে পড়লেন ‘খলনায়ক’৷ সৌজন্যে তাঁর দেহরক্ষী৷
রেস্তরাঁ কর্মীর কাছে ‘সেক্স’ চেয়ে বসলেন রিয়া!
ঘটনাটি ঘটেছে আগ্রায়৷ সেখানেই নিজের কামব্যাক ফিল্ম ‘ভূমি’র জন্য শুটিং করছিলেন সঞ্জয় দত্ত৷ যথারীতি অনুরাগী ও মিডিয়াও ভিড় জমিয়েছিলেন সঞ্জুর নয়া ইনিংসের এক ঝলক পেতে৷ সেই ভিড়েই সংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন সঞ্জয় দত্তের দেহরক্ষীরা৷ গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ থানায় এফআইআরও করে এক সাংবাদিক৷
এবার এক মঞ্চে তুফান তুলবেন জাস্টিন বিবার-সানি লিওন!
পুরো বিষয়টি দক্ষ হাতেই সামলান ‘মুন্না ভাই’৷ পরে সাংবাদিকদের সামনে নিজের দেহরক্ষীর ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি৷ সেই সঙ্গে এও জানান, ঘটনার সময় সেটে তিনি উপস্থিত ছিলেন না৷ তার এক ঘণ্টা আগেই শুটিং সেরে হোটেলে ফিরে গিয়েছিলেন৷ তিনি থাকলে এমন ঘটনা হতে দিতেন না৷ এরপরও যদি কারও কোনও রাগ থাকে, তাহলে ‘জাদু কি ঝপ্পি’ দিয়ে মিটমাট করতে তৈরি তিনি৷
#SanjayDutt apologizes as his bodyguards badly thrashed the media people!@duttsanjay pic.twitter.com/3BvncCWKLQ
— India Forums (@indiaforums) March 3, 2017
সলমনের ছবি যুব সম্প্রদায়কে নষ্ট করছে, অভিযোগ পাক অভিনেত্রীর
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?