সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে বি-টাউন কাঁপাচ্ছেন সারা আলি খান৷ তাঁর অনুরাগীর সংখ্যাও দিন দিন বাড়ছে৷ অভিনয়ের জন্য সুখ্যাতিও কুড়িয়েছেন তিনি৷ কিন্তু তারই মাঝে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হলেন সইফকন্যা৷
[এবার পর্দায় শাইনি আহুজার বায়োপিক!]
সম্প্রতি সারার একটি ছবি তাঁর ফ্যান পেজে প্রথম দেখা যায়৷ ওই ছবিতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে বাইকে বসে রয়েছেন সারা৷ কার্তিক পরেছিলেন একটি নীল শার্ট, তাঁর মাথায় হেলমেট৷ সারার পরনে একটি ন্যুড রঙের পোশাক৷ বাইকে বসে থাকলেও, হেলমেট নেই অভিনেত্রীর মাথায়৷ ফ্যান পেজের তরফে শেয়ার করা এই ছবিটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ বরং বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ সারার প্রায় মেক-আপহীন লুক ঝড় তুলেছে নেটদুনিয়ায়৷ কিন্তু এই সুন্দর ছবি নিয়েই দানা বেঁধেছে বিতর্ক৷ একজন শিক্ষিত মহিলা হয়েও কীভাবে সারা বাইকের পিছনে হেলমেট ছাড়া বসে রইলেন, সে প্রশ্ন তুলেছেন অনেকেই৷ আবার কেউ কেউ বলছেন, দুর্ঘটনা থেকে রেহাই পেতে সব সময় হেলমেট ব্যবহার করতে বলা হয়৷ সেক্ষেত্রে কীভাবে নায়িকা এমন ভয়ংকর কাণ্ড ঘটালেন? তাঁর দুর্ঘটনা হলে ভাল ছবি করবেন কে? আবার কেউ কেউ তো এ বিষয়ে সারাকে পরামর্শ দিতেও ছাড়েননি৷ সব সময় হেলমেট ব্যবহার করা উচিত বলেও পরামর্শ তাঁদের৷
[‘ইন্ডাস্ট্রি সেভাবে চিন্ময়কে আবিষ্কার করতে পারেনি’, শোকজ্ঞাপন সৌমিত্রর]
অবশেষে যদিও ফ্যান পেজেরই এক সদস্য মুখ খুলে এই বিতর্কে ইতি টানেন৷ তিনি ফাঁস করেন সারার ভাইরাল ছবির নেপথ্য কাহিনি৷ আসলে সারা-কার্তিকের যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি ‘লাভ আজ কাল ২’-এর দৃশ্য৷ আপাতত এই ছবির শুটিংয়েই ব্যস্ত সারা৷ ওই ফ্যান আরও জানান যে, বাইকে চড়ে যাতায়াতের ক্ষেত্রে হেলমেট পরা বাধ্যতামূলক৷ তবে বাইকে বসে কার্তিকের সঙ্গে গল্প করার জন্য হেলমেটের কোনও প্রয়োজনীয়তা নেই৷ সারার অনুরাগীর এই জবাবের পর যদিও সমালোচকরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন৷ সারার সমালোচনাও বন্ধ করেন নেটিজেনরা৷
View this post on InstagramSara💕 x Kartik on the set🎥 @saraalikhan95 @kartikaaryan #saraalikhan #kartikaaryan
সর্বশেষ খবর
-
রণং দেহি কিম! আমেরিকা-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
-
‘কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা’, কেষ্ট-টুলুদের ‘গুপ্তধন’ নিয়ে খোঁচা দিলীপের
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?